পিরিয়ডের সময় ওভার হয়ার পরও হচ্ছে না....?
আমার বয়স ১৮
আমার পিরিয়ড প্রায় ২ মাস যাবত হচ্ছে না , এখন কি করতে পারি ? কিন্তু তেমন কোন অসুবিধাও অনুভব করছি না ?
2874 views
1 Answers
আসলে আপনি প্রশ্নে উল্লেখ্য করেন নি যে আপনি বিবাহিতা নাকি অবিবাহিতা। তবে যদি আপনি বিবাহিতা হোন তাহলে আপনার মাসিক ২ মাস থেকে বন্ধ সে ক্ষেত্রে প্রথমত বাসায় স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করুন। মাসিক ২ মাস থেকে বন্ধ হওয়ায় সে ক্ষেত্রে সঠিক রেজাল্ট পাওয়া যাবে। তবে মাসিক বন্ধ হওয়ার কিছু কারন জেনে রাখুন:-
- মুত্রথলিতে ইনফেকশন হলে।
- অনিয়মিত মাসিক হলে।
- গর্ভে সন্তান আসলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে।
- হরমোন জনিত সমস্যা থাকলে।
- পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে।
- প্রজনন অঙ্গে কোন ধরণের শারীরিক সমস্যা থাকলে।
- শরীরে প্রয়োজনের থেকে কম ফ্যাট বা চর্বি থাকলে।
- হঠাৎ করে এবং দ্রুততার সাথে ওজন কমতে থাকলেও মাসিক বন্ধ হয়ে যেতে পারে
উপরোক্ত কারনেও মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তাই প্রথমত বাসায় স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করুন। রেজাল্ট নেগেটিভ আসলে গাইনি ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিন। এবং যদি রেজাল্ট পজেটিভ আসে তাহলে আপনি প্রেগন্যান্ট বলে বিবেচিত হবেন।
আর যদি আপনি অবিবাহিতা হোন তাহলে শরীরিরের বিভিন্য অভাব জনিত কারনেও মাসিক মিস হতে পারে, হরমোন জনিত, কোন ধরণের শারীরিক সমস্যা থাকলে বা আয়রন জনিত অভাবের কারনেও মাসিক মিস হতে পারে সেক্ষেত্রে আপনি ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন, সুষম, ও পুষ্টিকর খাবার খাবেন। এবং প্রথমত আপনি আপনার নিকটস্থ্য স্বাস্থ্য সেবা কমিউনিটি ক্লিনিকে যোগাযোগ করতে পারেন সে খানে ডাক্তার আছে। সেখানে আপনাকে ফ্রি চিকিৎসা দিবেন।
-
ধন্যবাদ।
2874 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy