2 Answers
কেনার আগে অপারেটিং সিস্টেমের দিকটি খেয়াল করা ভাল। সাধারণত সব পেনড্রাইভ মাইক্রোসফট এক্সপি এবং এর পরের উইন্ডোজ ভার্সনগুলো সমর্থন করে। তবে আপনি যদি লিনাক্স কিংবা ম্যাক ইউজার হন সেক্ষেত্রে কনফার্ম হয়ে কেনাই শ্রেয় হবে। উল্লেখ্য, বাজারে সাধারণত ৩২ জিবি পেনড্রাইভের দাম পড়বে ১৬০০ থেকে ১৮০০ টাকা। প্রসঙ্গত, অনেক সময় দেখা যায় নিম্নমানের চাইনিজ পেনড্রাইভগুলো ঠিকমত ডাটাস্টোর করে রাখতে পারে না। তাই ভাল ব্র্যান্ড, ওয়ারেন্টি দেখে নেওয়া উচিত। এক্ষেত্রে ট্রানসেন্ডে লাইফ টাইম গ্যারান্টি এবং ওয়ারেন্টি রয়েছে।
বর্তমানে আপনি যদি ট্রাসসেন্ড এর পেনড্রাইভ ক্রয় করেন তবে ৩২ জিবি এর দাম পড়বে ৬৫০ থেকে ৭০০ টাকা ।তবে এই মূল্যে কেনার জন্য অবশ্যই আপনাকে ব্রান্ডেড পণ্যের শোরুম থেকে কিনতে হবে ।বাইরে দাম বেশি পড়বে ।আর ট্রান্সসেন্ড এর পেনড্রাইভ কেনার আগে UCC ডিস্ট্রিবিউটরের স্টিকার দেখে কিনবেন ।কারণ UCC ই বাংলাদেশে ট্রান্সসেন্ডের একমাত্র ডিস্ট্রিবিউটর ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy