2 Answers

ইহসান তথা, اَلْاِحْسَانُ শব্দের অর্থ হল - অনুগ্রহ, উপকার ও ভালোভাবে কোনো কাজ সম্পাদন করা। শরীয়তের পরিভাষায়, "ইহসান" হল- আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উত্তমরূপে ইবাদত করা এবং তাঁর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা। পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, অতিথি ও দুস্থ এতিমদের প্রতি সদাচরণ করাও ইহসানের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে রাসূল (সঃ) বলেছেন, ارحموا من فی الارض يرحمكم من فی السماء অর্থাৎ, "তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়াপ্রদর্শন করো, তাহলে আসমানের অধিপতি তথা আল্লাহ তায়ালা তোমাদের প্রতি দয়া বা অনুগ্রহ করবেন। (তিরমিযী শরীফ)।

2848 views

 ইহসানের শাব্দিক অর্থ দয়া, অনুগ্রহ, পরোপকার ইত্যাদি। পারিভাষিক অর্থে ইহসান তিন প্রকার।দুই প্রকার আল্লাহ তায়ালার ইবাদতের সাথে সম্পর্কযুক্ত আরেক প্রকার সৃষ্টি জীবের সাথে সম্পর্কযুক্ত। প্রথম দুই প্রকারের একটি হল, আল্লাহ তায়ালার ভয়ে ইবাদত করা।আর এটা সম্পন্ন হয় আল্লাহ তায়ালা যে বিষয়গুলো করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন এবং যেগুলো করতে আদেশ করেছেন সেগুলো করার মাধ্যমে। দ্বিতীয় প্রকার হল, আল্লাহ তায়ালার ইবাদাত তার মোহাব্বতে করা।আর এটা সম্পন্ন হয় যখন একজন মুমিন ইবাদতের এই পর্যায়ে উপনীত হয় যে, সর্বদা সে প্রস্তুত থাকে ইবাদত করার জন্য। এবং ইবাদত আগ্রহের সাথে করে। ইহসানেরএই প্রকারের দিকেই নিম্নলিখিত হাদিসে ইঙ্গিত করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাঃ থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসের একাংশে তিনি বলেন;এবার সে বললো, আমাকে ‘ইহসান’ সম্পর্কে বলুন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ‘ইহসান’ এই যে, তুমি এমনভাবে আল্লাহর ‘ইবাদাত করবে যেন তাঁকে দেখছো, যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। সহিহ মুসলিম, হাদিস নং ১ হাদিসের মান: সহিহ হাদিস তৃতীয় প্রকার হল, সৃষ্টি জীবের হক সমূহ আদায় করা।আর এটা সম্পন্ন হয় পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার,আত্মীয়তা রক্ষা, অতিথি আপ্যায়ন ও অসহায়দের সাহায্য করার মাধ্যমে।এমনকি এই প্রকারে পশু পাখির প্রতি অনুগ্রহ-দয়াও অন্তর্ভুক্ত।

2848 views

Related Questions

পরিচয় বদল?
2 Answers 2860 Views