আমার পায়খানা হচ্ছে না শুধু বেথা করে কি করব আমি এখন খুব টেংসনে আছি?

আমার পায়খানা  খুব নরম কিন্তু যে পরিমমান খাবার খাই সে পরি মান পায়খানা আসে না। শুধু বেথা করে। অনেক চাপ প্র য়োগ করে অল্প পায়খানা হয়।পেট ক্লিয়ার হয় না। এটা সমাধান কি? 
2700 views

1 Answers

আমরা সবাই কম বেশি খাবার খাই। আর সে গুলো যখন মলত্যাগের মাধ্যমে বের না হয় তখন পেটে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন: তলপেট ও পাকস্থলির অংশ জুড়ে শক্ত হয়ে থাকা কিংবা পেট ফুলে থাকা ইত্যাদি। সাধারণত হজম শক্তি কমতির ফলে এমনটা হয়ে থাকে। এমতবস্থায় অতিরিক্ত মাত্রায় চিন্তাভাবনা থেকে বিরত থাকুন এবং
  • খাবার সেলাইন
  • আশ জাতীয় শাক-সবজি,ফল-মূল
  • মধু
  • ঝোলা গুড়ের সরবত
  • পাকা পেঁপে,কলা ইত্যাদি
হজম শক্তি বাড়ায় ও মলদ্বার পরিষ্কার করে স্বাভাবিক অবস্থায় আনতে এ জাতীয় খাবার খান।
   
যখন কোষ্ঠকাঠিন্য ভেবে ল্যাগজেটিভ বা মল নরম করার ওষুধ খেলে লাভ হয় না। আবার দেখা যায় পায়খানার বেগ পায় কিন্তু টয়লেটে গেল স্বাভাবিক ভাবে পায়খানা হয় না, (Fragmented Stool) ছেঁড়া ছেঁড়া পায়খানা হয়, কোঁত দিয়ে পায়খানা বের করতে হয়। কিছুক্ষণ পর পর টয়লেটে যেতে হয়, এর পরেও মনে হয় পায়খানা ভিতরে রয়েই গেছে, পেট আশানুরুপ পরিষ্কার হয় না, পেটের নাড়ি তে টান লাগে ও মলদ্বারে ব্যথা হয়, পায়খানার সঙ্গে রক্ত যায়,সর্বক্ষণ (Discomfort) অস্বস্তি অনুভব হয়।
এসব লক্ষণ দেখা দিলে আপনি আর সময় নষ্ট না করে দ্রুত কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। না হলে এনালফিশার,পাইলসের মতো রোগ হয়ে যেতে পারে আপনার অবহেলার দরুণ।


2700 views Answered

Related Questions

Next steps