এই টাকা নেওয়া কি হালাল হবে?

আমি একটি  ইলেক্ট্রনিক্স কোমপানির  শোরুমে  চাকরী করি। এখানে পণ্য বিক্রয় করা হয় কাস্টমার ও ডিলারের কাছে।  কাস্টমারকে ১০% ও ডিলারকে ২০% ডিসকাউন্ট দেওয়া হয়। ১০% দিলে অনেক কাস্টমার পণ্যটি কিনতে চায়না। ১৫% দিলে কিনতে চায়। কাস্টমারকে ১৫% দিলে মেমো করতে হয় ডিলারের নামে ২০% করে।  এখানে বাকি ৫%  টাকা আমাদের কাছে থেকে যায়। এই ৫% টাকা আমাদের নেওয়া কি হালাল হবে। কোরআন ও হাদিস থেকে উত্তর দিবেন।
2979 views

3 Answers

দোকানের মালিক কে বলে নিলে সেই টাকা হালাল হবে! এর কারণ, কোনো কিছু না বলে নিলে সেটা চুরি করা হবে!

2979 views Answered

প্রশ্নের বর্ণনাকৃত ক্ষেত্রে আপনার জন্য বেঁচে যাওয়া উক্ত ৫% টাকা নেওয়া বৈধ হবে না। কারণ কারো সম্পদ তার অনুমতি ছাড়া ভোগ করা বৈধ নয়। হাদীসে এসেছে মহানবী সা. ইরশাদ করেন- কারো সম্পদ তার অনুমতি ছাড়া ভোগ করা বৈধ নয়। এবং হাদীসটি সহীহ।-মুসনাদে আ্হমাদ: হা.নং ২০৭১৪, মুসনাদে আবূ ইয়ালা: হা. নং ১৫৭০, ইরওয়াউল গলীল: হা. নং ১৭৬১।                          

.عن أبي حرة الرقاشي عن عمه أن النبي صلى الله عليه وسلم قال لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه
2979 views Answered

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি কোম্পানির একজন প্রতিনিধি মাত্র।মালিক কোম্পানি।তাই আপনার জন্য এভাবে অতিরিক্ত টাকা কোম্পানির অনুমতি ছাড়া রেখে দেয়া বৈধ হবেনা।এক্ষেত্রে ঐ টাকা অন্যায় ও ধোঁকা দিয়ে ভক্ষণ করা হবে যা স্পষ্ট হারাম।এ সম্পর্কে কোরআনে এসেছে।

সূরা আন নিসা:29 - হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।

এক হাদিসে আছে।

 আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে সে আমাদের দলভুক্ত নয় আর যে ব্যক্তি আমাদের ধোঁকা দিবে সেও আমাদের দলভুক্ত নয়” 

সহিহ মুসলিম, হাদিস নং ১৮৪

হাদিসের মান: সহিহ হাদিস


2979 views Answered

Related Questions

Next steps