3 Answers

চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। এটি আসলে সূর্যের আলো কে আয়নার মত প্রতিফলন করে। প্রতিফলিত রশ্মির তাপ থাকে না।

2938 views Answered

চাঁদ কোন নক্ষত্র নয় এটি সূর্যের আলোকে প্রতিফলন করে আলোকিত হয় তাই।  আর পতিফলিত রশ্মির কোন তাপ থাকেনা তাই চাঁদের আলোরও কোন তাপ নেই।

2938 views Answered

সূর্যের আলো চাদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। তাই চাদের আলো চাদের নিজস্ব আলো নয়। এটি পরোক্ষভাবে সুর্যের আলো। আমরা জানি সুর্য থেকে তাপ আছে আলোক তরঙ্গের সাথে বা আলোর সাথে বিকিরন পদ্ধতিতে। বিকিরন পদ্ধতিতে তাপ পরিচালন হতে কোন মাধ্যমের দরকার হয়না। সুর্যের এই তাপযুক্ত আলো চাদের উপর পড়ে। চাঁদ এই আলো ও তাপের অধিকাংশ শোষন করে। চাদের পৃষ্ঠ সুন্দর প্রতিফলক নয় বলে আলো শোষিত হয় আবার চাদের মাটি নুড়ি পাথর কালো নয় বরং অনেকটা বালুর মত চিকচিকে তাই বেশ কিছু আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। একারনেই চাদের আলো প্রখর দীপ্ত ছড়ায় না। অপর দিকে আলোর সাথে বিকিরন পদ্ধতিতে আসা তাপ চাদের মাটি কতৃক শোষিত হয়ে চাঁদ উষ্ণ নয়। এবং এই উষ্ণ চাঁদ পরে সেই তাপ নিজে বিকিরন করে কিন্তু চাদের মাটি কতৃক বিকিরত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় এবং ফ্রিকোয়েন্সিও কম হওয়ায় সেই তাপ বেশিদুর যাবার আগেই মহাশুন্যে শোষিত হয়ে যায় ফলে পৃথিবীতে পৌছাতে পারেনা। এই কারনে চাদের আলো শীতল এতে তাপ থাকেনা। ( বিজ্ঞান থিউরি মতে আলো কখনোই পুরাপুরি শীতল হয়না কারন উৎসের উষ্ণতার জন্য আলোক সৃষ্টি হয়। কাজেই আলোর সাথে তাপ থাকবেই, যে কারনে বিজ্ঞানীরা বহু দুরের নক্ষত্র থেকে আসা আলোর সাহায্য উৎসের তাপ নির্ণয় করতে পারেন। কাজেই চাদের আলোতেও তাপ থাকে। কিন্তু তা এতই কম যে মানব দেয়ে কোন অনুভূতির সৃষ্টি করতে পারেনা বলে তাপ অনুভুত হয়না। চাদের আলোর তাপের পরিমান পৃথিবীর পৃষ্ঠে নির্ণয় করা যায়না কারন ঐ তাপের চেয়ে পৃথিবীর বায়ু মন্ডলের তাপমাত্রা বেশি ) 

2938 views Answered

Related Questions

Next steps