বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা কি হবে?

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টাডি করি। আমি বর্তমানে মেসে থাকি এবং এই মেস পরিবর্তন করে অন্য মেস বা হলে যেতে চাচ্ছি। আমি একটি উপবৃত্তির আবেদন করবো। এক্ষেত্রে বর্তমান ও স্থায়ী ঠিকানার জায়গায় আমার স্থায়ী ঠিকানা টা দিলেই হবে???
5541 views

2 Answers

ধরুন আপনার বাড়ি রাজশাহী কিন্তু ঢাকায় এসেছেন চাকুরী করতে এক্ষেত্রে বর্তমান ঠিকানা ঢাকা এবং স্থায়ী ঠিকানা রাজশাহী। অপশন যদি একটাই থাকে তাহলে স্থায়ী ঠিকানা টা দিলেই হবে। যদি বর্তমান ও স্থায়ী ঠিকানা দুইটি অপশন-ই থাকে তাহলে তা আলাদা আলাদা করেই পূরণ করতে হবে।

5541 views Answered

যেহেতু আপনি হলে উঠবেন, নিশ্চিত হওয়া গেলে বর্তমান ঠিকানার জায়গায় আপনি হলের ঠিকানা দিতে পারেন।আর নিশ্চিত না হলে এখন যে মেসে আছেন তার ঠিকানা দিয়ে দিন এবং এখান থেকে চলে গেলে বিশ্বস্ত কাউকে আপনার নতুন ঠিকানা জানিয়ে যাবেন। স্থায়ী ঠিকানা হবে আপনার বসত বাড়ির ঠিকানা।

5541 views Answered

Related Questions

Next steps