বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলের বিরুদ্ধে কি বলা যাবে?

বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলের বিরুদ্ধে যে কোনো বিষয়ে কি বলা যাবে?
2976 views

3 Answers

প্রথমে সালাম জানিয়ে আপনার বক্তব্য শুরু করবেন।শেষ করার পূর্বে বিরোধীদের জন্য কিছু প্রশ্ন রেখে দিন।তারা পরে সেসব উত্তর দেওয়ার চেষ্টা করবে।তারপর রখন আবার আপনাদের পালা আসবে তারা যদি প্রশ্ন রেখে যায় তার উত্তর দিয়ে আবার আপনারা তাদের জন্য প্রশ্ন রেখে যান।

2976 views Answered

প্রথমে উপস্থিত বিচারকমন্ডলী,সুধীমন্ডলী ও দর্শককে উল্লেখ করে সালাম বা শুভেচ্ছা দিন। তারপর কোন কোটেশন, কবিতার দুটি লাইন বা এমন কিছু উল্লেখ করুন যা আপনার বিতর্কের বিষয়কে সবার সামনে ফুটিয়ে তোলে। 

অপরপক্ষের তার্কিক কি বলেছে সেগুলো লাইন আপ করে রাখবেন বা লিখে রাখবেন এবং এর বিপক্ষে যুক্তি দিয়ে বোঝাবেন উনার দেখার দিকটা বা সমাধানের উপায়টা ভুল ছিল,আপনারটা নয়। এটা মনে রাখবেন যে যত গুরুগম্ভীর বিষয়ই হোক না কেন, আপনার উপস্থাপনার উপরই দর্শকদের দৃষ্টি থাকবে। তাই যুক্তিতর্কের সময় আপনার উপস্থাপনা ও বাচনভঙ্গি যেন সাবলীল কিন্তু জোরালো হয়।সবসময় আইকন্টাক্ট মেনে চলবেন। বিশেষ করে বিজ্ঞ বিচারকমণ্ডলীর উপর চোখ রেখে কথা বলবেন। এছাড়াও উপস্থিত দর্শকদের দিকে তাকিয়েও কথা বলবেন। এতে করে আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা বাড়বে।
অবশেষে আপনার বক্তব্য শেষ করার সময় পুরো বিষয়বস্তুটি আবার সংক্ষিপ্ত আকারে বলুন, বিশেষ বিশেষ পয়েন্টগুলো তুলে ধরুন এবং সমস্যা সমাধানের উপায় বলুন। শেষ করার আগে সবাইকে ধন্যবাদ দিয়ে আপনার বক্তব্য শেষ করুন। মনে রাখবেন,বিতর্কে জিততে হলে অধিক যুক্তি দেখানোর বিকল্প নাই!
2976 views Answered

হ্যা বলতে পারবেন তবে মাস্মত ভাবে কথা বলতে হবে।

2976 views Answered

Related Questions

Next steps