2 Answers
চুরির শাস্তি
চোর যদি চুরি করে এবং সেটা প্রমাণিত হয় তবে শরীয়াতের বিধান অনুসারে তার হাত কাটা হবে। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে-
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌـ
অনুবাদ : পুরুষ চোর ও নারী চোর উভয়ের হাত কেটে দাও। এটা তারা যা উপার্জন করেছে তার প্রতিফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্ত। আর আল্লাহ তা‘আলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়।
চোরের হাত কাটার ব্যাপারে মুসলিম উম্মাহর অধিকাংশ চিন্তাবিদ একমত। তবে কোন হাত কাটতে হবে তা নিয়ে ইমামদের মধ্যে কিছুটা মতভিন্নতা রয়েছে। তবে চার মাযহাবেরর ইমামদের মতে প্রথমবার চুরি প্রমাণিত হলে ডান হাতের কবজি থেকে হাত কাটতে হবে। তবে একই ব্যক্তি দ্বিতীয়বার চুরি করলে বাম পা কেটে ফেলতে হবে। তৃতীয়বার চুরি করলে কি শাস্তি দেওয়া হবে তা নিয়ে ইমামগণের মাধ্যে মতপার্থক্য রয়েছে। হানাফী ও কতিপয় হাম্বলী ইমামের মতে তৃতীয়বারের চুরির শাস্তি হল কারাগারে আটক রাখা। মালিকী ও শাফিঈ ইমামগণের মতে, তৃতীয়বার চুরি করলে বাম হাত আর চতুর্থ বার চুরি করলে ডান পা কেটে ফেলতে হবে। তারপরও চুরি করলে তাকে কাগারারে আটক রাখতে হবে।
তথ্যসূত্র : চুরির শাস্তি
দাউদ যাহেরী (রঃ) এর মতে, বাহু পর্যন্ত কাটতে হবে। তার মতে, يَدٌ তথা হাত বলতে আঙ্গুলের ডগা হতে বাহুমূল পর্যন্ত সবটাকেই বুঝানো হয়।→তবে বর্তমান ইসলামী রাষ্ট্রগুলোতে হাতের কব্জি পর্যন্ত কাটার বিধান প্রচলিত আছে৷
পুনঃ পুনঃ চুরির শাস্তি :→ইমাম আযম আবু হানিফা (রঃ) বলেন, পুনঃ পুনঃ চুরি করলে তার শাস্তি হলো প্রথমবার ডান হাত কাটা৷ দ্বিতীয়বার বাম হাত কাটা। কিন্তু তৃতীয় বার চুরি করলে কিছুই কাটা হবে না; বরং তাকে আটক করে রাখতে হবে। আর বিচারক তখন তাঁর ইচ্ছানুসারে তাকে শাস্তি প্রদান করবে।
→ইমাম শাফেয়ী (রঃ) বলেন, প্রথমবার ডান হাত, দ্বিতীয়বার বাম পা, তৃতীয়বার বাম হাত এবং চতুর্থবার ডান পা কেটে দিতে হবে। এরপর চুরি করলে বিচারক ইচ্ছানুযায়ী শাস্তি প্রদান করবে।
পবিত্র কুরআনে সুরা মায়িদা এর ৩৮ নং আয়াতে বর্ণিত আছে, السَّرِقُ وَالسَّارِقۃ فَاقْطَعُوْا اَيْدِيهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالاً مِنَ اللّٰهِ
এখানে جَزَاءً بِمَا كَسَبَا এর বিধানঃ চুরির প্রতিদান স্বরুপ শাস্তি প্রদনের পর চোর ও চোরনীর পরকালে শাস্তি হবে কি না এ ব্যাপারে ২টি অভিমত লক্ষণীয়। যথা—→ইমাম আবু হানিফা (রঃ) এর মতে, দুনিয়াতে শাস্তি পেলেও তাদেরকে পরকালে শাস্তি দেওয়া হবে। →অধিকাংশ আলেমের মতে, দুনিয়াতে শাস্তিপ্রাপ্ত চোর ও চোরনীকে পরকালে শাস্তি দেওয়া হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy