কি ব্লগ খুলবো?
2 Answers
ইনকামের জন্য কোন কাজ শুরু করতে হলে অবশ্যই সেই কাজ বিষয়ে ভাবতে হবে এটা ঠিক কিন্তু ব্লগ এমন একটা জিনিস যে আগেই ইনকাম টার্গেট করলে ব্যর্থ হবার সম্ভাবনা বেশি। যেমন আমি আপনাকে সাজেস্ট করলাম যে হেলথ বিষয়ে ব্লগ খোলেন ভাল ইনকাম হবে। এখন এই হেলথ বিষয়ে আপনি তেমন কিছু জানেননা, আমি বলার পূর্ব মুহুর্ত পর্যন্ত এই বিষয়ে আপনার ইন্টারেস্ট ছিলনা। তাহলে আপনি কি করে ব্লগ লিখবেন? আমি বলার পর কি আপনি হেলথ বিষয়ে শিখে জাবেন? ডাক্টারি ফর্মুলা শিখে জাবেন? না, পারবেন না। ইনকামের কথা শুনে হয়ত আপনার নতুন ইন্টারেস্ট শুরু হবে, এটা মানুষের প্রকৃতি। কিন্তু আপনি যেমন হেলথ বিষয়ে জানবেন না, পারেন না, তাহলে ব্লগে পোস্ট করার জন্য কিন্তু আপনি কোন আর্টিকেল খুজে পাবেন না। খুব বেশি হলে ৫-৭ টা বেয়ামের আর্টিকেল আর অতি পরিচিত ১০-২০ টা বিভিন্ন রোগের বিষয়ে অতি সাধারন মানের কিছু কথা লিখে পোস্ট করবেন, তার আর খুজে পাবেন না যে আপনি কি লিখবেন। ফলে ইনকামের ধারে কাছেও যেতে পারবেন না। এই কারনে আপনি কি বিষয়ে ব্লগ খুলবেন তা প্রথমেই আপনাকে ঠিক করতে হবে যে আপনি নিজে কোন বিষয় গুলো ভাল জানেন। এবং নেটে খোজা খুজি করতে হবে যে আপনার সেই জানা বিষয়ে নেটে তেমন কিছু নাই। থাকলেও আপনি যেসব ভাল তথ্য যানেন ততটা নাই তখনি আপনার বিবেচনা করতে হবে যে এই বিষয়ে আপনি কেমন পোস্ট করতে পারবেন, মানে প্রতি দিন একটি করে পারবেন নাকি সপ্তাহে দুটো পারবেন নাকি মাসে দুটো? এবং কতদিন পোস্ট করতে পারবেন? যদি এমন হয় যে সপ্তাহে ৩ টা পোস্ট আপনি পারলেন কিন্তু দু মাস পর আপনার তথ্য শেষ তাহলে কিন্তু ব্লগ আর এগুতে পারবেনা। তাই অবশ্যই বিবেচনা করুন যে কোন বিষয়ে আপনি ভাল পারবেন এবং কোন বিষয়ে ১ বছর পর্যন্ত আপনি পোস্ট করে যেতে পারবেন। সেই বিষয়ে ব্লগ খোলেন। মনে রাখবেন ব্লগ করলেই ইনকাম হবেনা। ১ বছরও লেগে যেতে পারে। কাজেই সির্ধান্ত আপনার, সাজেশন তখনই চাইতে হয় যখন এমন যে, আপনি ৩-৪ টা বিষয়ে ভাল জানেন, তাহলে এইগুলোর মধ্যে কোনটা ভাল ও কোনটার চাহিদা। সেই ক্ষেত্রে কেবল অন্যের দেয়া সাজেশন কাজে আসবে। নতুবা বিফলের সম্ভাবনাই বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy