2 Answers

মডেম মুলত কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইসের ডিজিটাল সংকেতকে এনালগে পরিনত করে ট্রান্সমিশন করে এবং প্রেরিত এনালগ সংকেত গ্রহন করে সেটি পুনরায় ডিজিটাল সংকেতে পরিনত করে কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে প্রদান করে। এই পুরা সিস্টেমকে এক কথায় মডুলেশন-ডিমডুলেশন বলে। এই ছাড়া মডেম আর কোন কাজ নাই। কিন্তু আজকাল অনেক মডেমে মেমরি কার্ড ব্যবহারের সুযোগ থাকে।

2564 views Answered

কম্পিউটারকে মডেমের মাধ্যমে টেলিফোন লাইনের সাথে সংযোগ করা হয়৷ ফলে সহজেই কম্পিউটার থেকে মডেম ও টেলিফোন লাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে তথ্য প্রেরণ সম্ভব। কম্পিউটারে ব্যবহৃত ডেটা ডিজিটাল ডেটা। প্রেরক কম্পিউটারে সংযুক্ত মডেম ডিজিটাল ডেটাকে এ্যানালগ ডেটায় রুপান্তরিত করে টেলিফোন লাইনে প্রেরণ করে। প্রাপক কম্পিউটারে সংযুক্ত মডেম টেলিফোন লাইন থেকে প্রাপ্ত এ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রুপান্তরিত করে ব্যবহারকারী উপযোগী করে তোলে। তাই, ডেটা প্রেরণে মডেমের ব্যবহারের গুরুত্ব অপরিসীম।     

2564 views Answered

Next steps