1 Answers

আমরা বাস্তব জীবনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কথা বার্তা বা তথ্য আদান-প্রদান করে থাকি। পেজার সিস্টেম, রেডিও সিস্টেম, ওয়াকি টোকি সিস্টেম, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে তথ্য আদান প্রদান করে থাকি। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা চলাচল/প্রবাহের দিক বা প্রথাকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা চলাচলের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড কে তিন ভাগে ভাগ করা যায়। তাহলোঃ

(১) সিম্প্লেক্স মোড বা একমুখী প্রথা।

(২) হাফ ডুপ্লেক্স মোড বা অর্ধ দ্বিমুখী প্রথা।

(৩) ফুল ডুপ্লেক্স মোড বা পূর্ণ দ্বিমুখী প্রথা।

2920 views Answered

Next steps