আমি দেখতে খারাপ বলে সবাই আমায় নিয়ে উপহাস করে । কি করবো?

আর কেউ না বরং আমার দূরসম্পর্কের এলাকার বড় ভায়েরাই আমায় টিটকারি মারে । আমায় নিয়ে হাসাহাসি করে উপহাস করে । আমার এসব আর ভালো লাগছে না । আমি তাদের সামনে খুব সরল সেজে থাকি, যাতে ভালো ব্যবহার পাই । কিন্তু আমি লক্ষ্য করি যত ভালো সাজি তারা ততই মাথায় চড়ে । আমাড় শারিরীক ক্ষুত আছে । আমি এখন কি করবো ? ভালো ভাবে এর সমাধান পাবো ? নাকি যে যেমন ব্যবহার দেয়, তাকেও তেমনই দিবো ?
3121 views

4 Answers

চাঁদের বুকে ও কিন্তু কিছু গর্ত আছে যেগুলো আমরা তার সৌন্দর্যের ছটায় ধর্তব্যের মধ্যে নেই না। আপনি দেখতে কেমন সেটা আপনার উপর নির্ভর করে না, কিন্তু আপনার ব‍্যবহার নির্ভর করে আপনার নিজের উপর। কে কি বলল তা নিয়ে মাথা না ঘামিয়ে তাদের এড়িয়ে চলুন। আপনার লক্ষ্যে স্থীর থাকুন। লেখাপড়া শেষ করুন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

3121 views Answered


দৃঢ় ব্যাক্তিত্বতা বজায় রাখুন যে যেমন এই ব্যবহার করুক আপনি উত্তেজিত না হয়

সবার সাথে সান্ত এন্ড সুন্দর ব্যবহার করুন, এতে আপনার প্রতি মানুষের আচরণ পরিবর্তন হবে. কারো উপহাসে বিন্দু মাত্র ও ক্ষতি হবে না আপনার যদি আপনার প্রতি আপনি নিজে যত্নশীল এন্ড দায়িত্ববান হন

3121 views Answered

একটা কথা মাথায় রাখবেন মানুষ দেখতে ফর্সা হলেই সুন্দর হয়ে যায় না মানুষের সবচেয়ে বড় স্মার্টনেস হলো মানুষের মন,চলাফেরা, কাজকর্ম, কথাবার্তা এগুলোতে। আপনি কখনো এমন কোন কাজ কর্ম চলাফেরা কথাবার্তা বলবেন না যেটা নিয়ে মানুষ ঠাট্টা মশকরা করার সুযোগ পায় আপনি সবার আগে আপনার মনকে স্মার্ট করুন যেসব লোকেরা আপনাকে উপহাস করে সেসব লোককে আপনি সম্পূর্ণ এড়িয়ে চলুন সব মানুষ তো আর সমান না পুরো পৃথিবীটা ভালো মন্দ মানুষ জুড়েই টিকে আছে যারা আপনাকে নিয়ে উপহাস করে ঠাট্টা মশকরা করে তারা আর যাই হোক কোন ভাল মানুষের সিরিয়ালে পড়ে না আমি বলব তাদের সাথে চলাফেরা কথাবার্তা আড্ডা দেওয়া এগুলো থেকে বিরত থাকুন সমাজে কিছু ভালো মানুষ খুঁজে তাদের সাথে চলার চেষ্টা করুন এবং ঠিক মত পড়ালেখা চালিয়ে যান লেখাপড়া করে জীবনে সফল হতে পারলে ভালো কোন চাকরি-বাকরি করলে তখন আর আপনার সাথে ঠাট্টা মশকরা করার সুযোগ পাবে না। তখন একটা কথা বলতে তাদের বিবেকেই বাঁধবে সো নিজের মতো করে পড়ালেখা চালিয়ে যান জীবনে সফল হওয়ার চেষ্টা করুন।

3121 views Answered

মানুষের গন্তব্য স্থলে পৌঁছানোর সময় পথে অনেক বাধা আসাটাই স্বাভাবিক।আর আপনি যদি তাদেরকে পাল্টা ঢিল ছুড়তে যান,তাহলে কিন্তু আপনার গন্তব্য স্থলে পৌঁছাতে পারবেন না।মনে রাখবেন,যে গাছের আম সবচেয়ে বেশি সুস্বাদু সবাই কিন্তু সেই গাছটাই সবচেয়ে বেশি ঢিল ছুড়ে।আরেকটা কথা ,প্রতিশোধ তো অনেক ভাবেই নেওয়া যায় ,কিন্তু সবচেয়ে বড় প্রতিশোধ হলো ক্ষমা করে দেওয়া।ধন্যবাদ।

3121 views Answered

Related Questions

Next steps