পড়াশুনায় মন বসাতে কী করতে পারি?
5 Answers
সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটি আদর্শ রুটিন তৈরি করুন এবং মনোযোগ দিয়ে সে মোতাবেক পড়াশুনা চালিয়ে যান; দেখবেন সবঠিক হয়ে গেছে।
আপনার যত অস্থিরতাই থাকুক না কেন,আপনাকে আগে ১০-২০ মিনিট পড়ায় মন বসাতে হবে।গাড়ি প্রথমেই ৮০ কি.মি বেগে চলে না।একসময় আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়তে থাকবে।এটি আসলে অভ্যাসের ব্যাপার।দিনে ৮-৯ ঘন্টা পড়াশোনা করুন।কয়েক দিনের মধ্যে আপনার পরিবর্তন ঘটবে এবং বইপোকা হওয়ার লক্ষণ প্রকাশ পাবে। ১ ঘন্টা পড়ার পর ১০ মিনিট বিশ্রাম নিন।এছাড়া,অন্য কাজও করতে পারেন।যেমন পরিবারকে সময় দেয়া,টেবিলটি বা ঘরটি গুছিয়ে নেয়া,কিছুক্ষণের জন্য ঘরের বাইরে ঘুরতে বের হওয়া ইত্যাদি।আর পড়ার সময় এলোমেলো চিন্তা করবেন না।এই চিন্তাগুলো করার জন্য আলাদা ৫-১০ মিনিট সময় রাখুন।আশা করি অস্থিরতা দূর হবে।
১. লক্ষ্য ঠিক করুন :
পড়াশোনায় মনোযোগ বাড়ানোর তেমন কোন উপায় নেই। তবে আমার মনে হয়। আপনি যেটা পড়বেন সেটা যদি পড়ার আগে ভালো করে বুঝে নিতে পারেন। তাহলে আপনার কাছে ঐ পড়াটা অনেক মজা লাগবে। আর যখন মজা লাগবে, তখন এমনিতেই আপনার ঐ পড়ার প্রতি আগ্রহটা অনেক বেড়ে যাবে। ধরে নিন এটাই আপনার শেষ সুযোগ ওই বিষয়টি পড়ার। যেমনটা আমরা পরীক্ষার আগের রাতে মনে করি। তাহলে দেখবেন পুরোপুরি মনযোগ ও পাবেন এবং খুব তারাতারি ওই পড়া আপনার আয়ত্ত চলে আসবে।
এই রকম টা আমার হত গত কয়েক মাস আগেও এই সমস্যাতে আমি ভুগেছি,,,,আপনার মত আমি ও বিস্ময় এ প্রশ্ন করেছি অনকে ভালো ভালো পরামর্শ পেয়েছি কিন্ত সে গুলা কাজে লাগাতে পারি নাই মাঝে মাঝে শিক্ষকদের ও এই বিষয় এ প্রশ্ন করেছি স্যার দের পরামর্শ ও কোন কাজে লাগে নাই।
কিন্ত বর্তমানে আমি অধিক পরিমাণে পরিশ্রম করছি
প্রায় সব সময় ই লেখা পড়া করছি কেন জানেন আগামী
৭ ই ডিসেম্বর আমার পরীক্ষার আর আমার স্বপ্ন আছে
সেই পরীক্ষাতে নিজের সর্বস দিয়ে ভালো রেজাল্ট করা।
কারণ এখন আমার একটা স্বপ্ন আছে যে কারণে আমাকে
পড়তে বসতেই হয়।
উপরক্ত কথা গুলা আপনাকে কেন বললাম জানেন...!??
কথা গুলা এ জন্য বললাম যাতে আপনি ও আমার মত একটা
স্বপ্ন দেখেন।
যখন কোন মানুষ একটা স্বপ্ন দেখে তখন সে যে কোন মূল্যে সে স্বপ্ন পূরণ করতে চেষ্টা করে,,,,,এতে যদি তাকে ২৪ ঘন্টার ও লেখা পড়া করতে হয় তাও সে রাজি আছে কারণ কেউ চাইনা তাঁর স্বপ্ন ভঙ্গ হোক বা স্বপ্ন অপূরণীয় থাকুন।
তাই আপনাকে বলবো আগে আপনি একটি স্বপ্ন দেখুন আর সব চিন্তা বাদ দিয়ে সেই স্বপ্ন টার কথা ভাবুন। তাহলে দেখবেন আপনার পড়ার ইচ্ছা প্রবল হচ্ছে।
বর্তমানে ছাত/ছাত্রী দের জন্য বড় সমস্যা ফেসবুক তাই আমি বলবো ফেসবুক একাউন্ট এ থাকা সব অচেনা ফ্রেন্ডস কে আনফ্রেন্ড করে দিন। যত মেয়ে ফ্রেন্ডস আছে প্রত্যেক কে আনফ্রেন্ড করে দিন যে সব বিনোদন মূলক গ্রুপ আছে সে গুলা থেকে লিভ নিন এবং শিক্ষামূলক গ্রুপে জয়েন করুন ( এটা ব্যাক্তি গত ভাবে আমার পদ্ধতি আমি নিজেও এটাই করেছি)
গফ থাকলে তাকে সময় দেওয়া বন্ধ করুন।
এতে ব্রেক আপ হয়ে গেলেও সমস্যা নাই
যখন রেজাল্ট ভালো করবেন তখন গফ
আবার পাবেন।
এই নিয়ম গুলা মেনে পড়া শোনা করুনঃ
- সময় হিসাব করে নয় টার্গেট নিয়ে পড়ুন
- ১ ঘন্টার পড়ার পর ৫-১০ ব্রেক নিন ব্রেক টা এনালগ নিবেন কোন প্রকার ফেসবুক,মেসেঞ্জার এ ডু মারতে যাবেন না।
- বেশি রাত জেগে পড়বেন না রাত ১০ টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়বেন পরে ভোর ৪/৫ টাই উঠে ধর্মীয় কাজ শেষ করে পড়তে বসবেন।
- সারা দিন পড়বেন।
- সময় নষ্ট করবেন না।
- যখন ভালো লাগবে না তখন টেবিল ছেড়ে উঠে যাবেন তখন যা করতে ইচ্ছা করবে তা করবেন।
উপরক্ত কাজ গুলা যদি করতে পারেন আপনার লেখা পড়াতেও মন বসবে আবার রেজাল্ট ও ভালো হবে ইন শা আল্লাহ্।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy