জাভা মোবাইল দিয়ে ইন্টারনেট থেকে কি টাকা আয় করা যায়?
2 Answers
না ভাইয়া ইনকাম করা যাবেনা, অনেকেই অনেক পথ হয়ত আপনাকে দেখাতে পারে , ভাগ্য অতি ভালো হলে আপনি হয়ত নগন্য পরিমান ব্যালান্স দেখতে পাবেন একাউন্টে কিন্তু সেই টাকা হাতে আনার মত কাজ আরও অনেক ও বড় কাজ করতে পারবেন না। ৯০% মানুষ কম্পিউটার দিয়া টাকা ইনকাম করতে ব্যর্থ হচ্ছে, মোবাইল তো অনেক পরের ব্যপার। আপনি ভাবুন জাভা ফোন দিয়া আপনি কি করবেন? যারা কাজ দেয় তারা তো বড় বড় অফিস, কোমাপানি, তাদের কাছে অনেক টাকা দামের কম্পিউটার দক্ষ কর্মচারী থাকতে তাদের এমন কি কাজ আছে যা তারা করতে পারেনা, আপনার জাভা ফোন দিয়া করানোর জন্য আপনাকে টাকা দেবে। জাভা ফোন দিয়া কি হয় জানেন? লেখালেখি ছাড়া তেমন কিছু হয়না বললেই চলে তাউ আবার বড় কিছু লেখা যায়না। আর এই লেখা ফেসবুক পোস্ট, কমেন্ট ছাড়া কোন কাজে আসেনা, ফোন দিয়া কি বায়োডাটা, CV লিখে দিতে পারবেন? এই নগন্য কাজও পারবেন না। টাকা ইনকাম এতটা সহজ নয়। কম্পিউটার থাকলেই যদি টাকা ইনকাম করা যেত তাহলে দেশে গরিব থাকত না। ১৫০০০ টাকা ধার করে নিয়া পিসি কিনে ইনকাম করত, বুঝলেন ভাই? টাকা ইনকামের জন্য কাজ জানা লাগবে, শুধু জানা নয়, প্রফেশনাল দক্ষ হতে হবে। ইংলিশে দক্ষ হতে হবে কারন যারা কাজ দেবে তাদের সাথে ইংলিশে যোগাযোগ কথা বার্তা বলতে হবে, তাদের কাজের বিবরন ইংলিশে থাকবে তা আপনাকে বুঝে সেই কাজ করতে হবে। যাই হোক এক কথা জাভা ফোনে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। এমন কি অনেক দামি এন্ড্রয়েড ফোন দিয়াও কার্যকারী কোন টাকা ইনকাম হবেনা।( পিটিসি বা সাইন আপ বা রেফারেল এসব করে হয়ত কিছু টাকা আপনি আপনার ব্যালান্স এ পাবেন কিন্তু তা হাতে আনার মত পরিমান করতে পারবেন না)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy