উইন্ডোজ ওপেন হচ্ছে না?
আমার ল্যাপটপ ভালই চলছিল। হঠাৎ স্লো হয়ে যাওয়াতে উন্ডোজ দিলাম তার পর থেকে প্রবলেম শুরু করল। ঠিকঠাক মতো চলে না। একবার বন্ধ করলে আবার ওপেন করতে হলে আবার উইন্ডোজ দিতে হয়। এই কিছুদিন থেকে উইন্ডোস দেওয়া যাচ্ছে না বারবার error দেখাচ্ছে।
সংযুক্ত ছবিতে আপনারা দেখে সাহায্য করবেন কিভাবে সমাধান করা যায়।
3 Answers
ভাই আপনি সিডি পরিবর্তন করে দেখতে পারেন । অথবা উন্ডোজ সিডি যদি ৭ দিয়ে থাকেন তাহলে ১০ দেন অথবা ৮ দেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তবে পুরাতন সিডি বাদ দিয়ে নতুন সিডি দিয়ে দিলে ভালো হবে।
মনে হয় হার্ডডিস্ক এ সমস্যা, আবার উইন্ডোজ প্রব্লেম ও হতে পারে, আপনি আপনি আপনার হার্ডডিস্ক এর ক্যাবল খুলে আবার লাগিয়ে দেখতে পারেন যদি সমস্যার সমাধান না হয় তাহলে উইন্ডোজ দিন, আশা করি সমস্যার সমাধান পাবেন,
সঠিক উত্তর দেবার জন্য ইনফোগুলো যথেষ্ট নয়। আপনি এক কাজ করুন। বন্ধ থাকা অবস্থায় পাওয়ার সুইচ অন করে f2 এবং DEL কী চাপতে থাকুন। এক কথায় বায়োস মেনুতে প্রবেশে করুন। (যদি ডিভিডি ড্রাইভে ডিস্ক থাকে তা বের করুন। পেনড্রাইভ লাগানো থাকলে বের করে নিন) বায়োসে প্রবেশ করার পর কিছু না করে কীবোর্ড থেকে f9 চাপুন। এর পর f10 চাপুন। f10 চাপার পর পপ আপ প্রশ্ন দেখাবে যে আপনি সেভ করতে চান কিনা। লাস্টে থাকতে পারে y/n যদি থাকে তবে y চাপুন তারপর এন্টার বাটন চাপুন। যদি y/n না থাকে তবে সরাসরি এন্টার চাপুন। ব্যস অপেক্ষা করুন। কম্পিউটার রিস্টার্ট হয়ে অন হবে। যদি কোন হার্ডোওয়ার যেমন হার্ডড্রাইভ নষ্ট না থাকে এবং উইনডোজ সঠিক ভাবে ইনস্টল করা থাকে তবে ওপেন হবে। আর যদি উইনডোজ এর সমস্যা থাকে তবে দেখাবে বুট মিডিয়া নট ফান্ড অথবা ইন্সার্ট বুট মিডিয়া। তখন উইন্ডোজ দিতে হবে।