"কম আমলে বেশি সওয়াব !" কীভাবে সম্ভব?

কম আমলে কি অধিক সওয়াব পাওয়া সম্ভব? (কোনো বিশেষ দিন ব্যাতীত) অনেক অনেক প্রচলিত বই এবং বিভিন্ন নামাজ শিক্ষা বইতেও এই ধরনের আমলের উল্ল্যেখ থাকে। ৭০ বছরের সকল গুনাহ মাফ হয়ে যাবে এ ধরনের আমলের কথাও বলা আছে। কিন্তু এদের কোনো তথ্যসূত্র উল্লেখ নেই। তাহলে এদের সত্যতা যাচাই করব কিভাবে?
2886 views

2 Answers

এজন্য আপনি বই কেনার আগে লেখকের নাম দেখবেন,হাক্কানি লেখকের বই বা কিতাব ছাড়া পড়া ঠিক নয়।

2886 views Answered

সাধারণত এ ধরনের বইয়ে প্রচুর পরিমাণ জাল ও ভিত্তিহীন হাদীস নিয়ে আসা হয়। বিশেষ করে সাওয়াবের ফযিলত বর্ণনা সংবলিত হাদীস এধরনের পুস্তক থেকে সংগ্রহ করা মোটেও সমিচিন নয়। যাচাই করার জন্য আপনাকে হাদীস শাস্ত্র নিয়ে আলাদ পড়াশুনা করতে হবে। তবে আপনি এসব হাদীস সম্পর্কে ধারণা নিতে বা এধরনের বইয়ের গোমর জানতে মাওলানা মতিউর রহমান সাহেব রচিত প্রচলিত জাল হাদীস ( বর্তমান নাম: এসব হাদীস নয় ১ ও ২) এবং ডা. আব্দুল্লাহ জাহাঙ্গির সাহেব রহ. কৃত হাদীসের নামে জালিয়াতি বইটা পাঠ করতে পারেন।


বিশেষ জ্ঞাতব্য অল্প আমলে অধিক সাওয়াব লাভের বিষয়টি একেবারে ফেলনা নয়। এধরণের সহীহ হাদীসও আছে। তবে তাতে  ৭০ বছরের সকল গুনাহ মাফ হয়ে যাবে এ ধরনের আমলের কথা নেই। 

2886 views Answered

Related Questions

Next steps