৩ ভোল্ট কে ১২ ভোল্ট করার উপায়?

Wireless calling bell আছে একটা আমার। কোনো কাজে লাগে না।  যন্ত্রপাতি নিয়ে প্রাথমিক শিক্ষা আছে আমার; মানে ছোটথেকেই যন্ত্রপাতি ভেঙ্গে নতুন যন্ত্রপাতি বানানোর অভ্যাস আছে। তবে, এই ব্যাপারে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যইহোক, আমি জানতে চাইছিলাম যে কলিং বেল টার সুইচ চাপলে বেল বেজে ওঠে৷ আর, বেল টি বাজার সাথে সাথে একট ছোট্ট সবুজ লাইট ও জ্বলে ওঠে ৷হয়তো সরবোচ্চ ৩v এর আউটপুট পায় ওই ছোট লাইট টা। আমি চাইছিলাম যে এমন কিছু করতে যাতে করে ১২v এর আউটপুট পাবে ওই ছোট লাইট টা। এটা তৈরি করার প্রসেস টা বলুন কেউ। 
2836 views

1 Answers

আপনি ব্যাখ্যাতে কি বলতে চেয়েছেন তা ক্লিয়ার বুঝতে পারলাম না , কিন্তু প্রশ্নের উত্তরে বলছি আপনি ইনভাটার ব্যবহার করে ৩ ভোল্টকে ১২ ভোল্ট করতে পারবেন। তবে এই ইনভাটার অবশ্যই আপনাকে মেনুয়াল ভাবে তৈরি করে নিতে হবে, কারন এত ছোট ইনভাটার আপনি কিনতে পারবেন না। আপনি বলছেন ইলেক্ট্রনিক্স সম্পর্কে জ্ঞান আছে, সত্যি হলে এটা বানানো খুবি সহজ। একটি ৮৮০ ট্রানজিস্টর , একটি ১k হাফ ওয়াট রেজিস্টার, ১০২ পিএফ, ও নষ্ট মোবাইল চার্জার থেকে ট্রান্সফর্মার খুলে নিয়া বানাতে পারেন। তবে ট্রান্সফর্মার তৈরির ফর্মুলা ও ভোল্ট কন্ট্রল সূত্র আপনি জানেন কিনা সেটা তো আমি জানিনা। তাই আপনিই দেখুন সফল হবেন কিনা। যাই হোক হেল্প লাগলে বইলেন। 

2836 views Answered

Related Questions

Next steps