3 Answers
**নিচের অপরাধের জন্য প্রত্যেক্ষ বা ডাইরেক্ট ফ্রি কিক দেওয়া হয়- ১. বিপক্ষ খেলোয়াড়কে লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা। ২. বিপক্ষ খেলোয়াড়কে ল্যাং মারা। ৩. বিপক্ষ খেলোয়াড়ের উপর লাফানো। ৪. বিপক্ষ খেলোয়াড়কে আক্রমণ করা। ৫. বিপক্ষ খেলোয়াড়কে আঘাত করা বা আঘাত করার চেষ্টা করা। ৬. বিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা মারা। ৭. বল খেলার পূর্বে বিপক্ষের সাথে সংঘর্ষ করা। ৮. বিপক্ষ খেলোয়াড়কে ধরে রাখা। ৯. বিপক্ষ খেলোয়াড়কে থুথু মারা। ১০. বল হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে ধরা, বহন করা, আঘাত করা বা সামনে চালিত করা। (গোল কিপারের জন্য এই নিয়ম পেনাল্টি এরিয়ার ভিতর প্রযোজ্য নয়) **নিম্ন অপরাধগুলোর জন্য পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয়- ক. এমনভাবে খেলা যা রেফারির নিকট বিপজ্জনক বলে মনে হয়। খ. বল আয়ত্তে না থাকা অবস্থায় কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া। গ. গোল রক্ষক বল ছুড়ে দেওয়ার সময় তাকে বাধা দেওয়া। ঘ. বল নিজে খেলছে না অহেতুক অপরকে বাধা দেওয়া। ঙ. গোলরক্ষককে আক্রমণ করা, গোলরক্ষক যখন তার সীমানার মধ্যে থাকে। চ. গোলরক্ষক বল ছেড়ে দেওয়ার পর অন্য খেলোয়াড় টাচ করার পূর্বেই টাচ করা। ছ. গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy