3 Answers

হাকিম, মক্তব, মাওলানা ফার্সি ভাষার শব্দ।

3661 views Answered

হাকিম, মক্তব, মাওলানা এগুলো আরবী ভাষার শব্দ।

3661 views Answered
“হাকিম” আরবী শব্দ। এটা আরবীতে দুইভাবে ব্যবহার হয়। حكيم অর্থ প্রজ্ঞাময়, প্রজ্ঞাবান, প্রাজ্ঞ, দার্শনিক ইত্যাদি। আর حاكم অর্থ শাসক, শাসনকর্তা, প্রশাসক, বিচারক, গভর্নর ইত্যাদি।
“মক্তব” আরবী শব্দ। এর আসল রূপ “মাকতাব”। অর্থ অফিস, দফতর, ব্যুরো, কার্যালয় ইত্যাদি। “মক্তব” শব্দটি ফারসী এবং উর্দূতেও ব্যবহার হয়। অর্থ পাঠশালা, স্কুল, মকতব।
“মাওলানা” আরবী শব্দ। এখানে দুটি (মাওলা+না) শব্দের সংমিশ্রণ হয়েছে। “মাওলা” শব্দের অর্থ প্রভু, অভিভাবক, কর্তা, মনিব, বন্ধু, মিত্র, সাহায্যকারী ইত্যাদি। “না” এর অর্থ আমাদের। সামগ্রিক অর্থ আমাদের মনিব বা আমাদের অভিভাবক। শব্দটি উর্দূতেও ব্যবহার হয়। অর্থ হলো জ্ঞান ও শিক্ষার জন্য সম্মানিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, উচ্চশিক্ষিত, উপমহাদেশীয় উলামায়ে কেরামদের সম্মানজনক উপাধি বিশেষ।
3661 views Answered

Related Questions

Next steps