মুখে প্রচুর দুর্গন্ধ....সহজ প্রাকৃতিক কোনো উপায় থাকলে বিস্তারিত বলুন?
3 Answers
রাতে খাবার পর অবশ্যই দাঁত ব্রাশ করবেন এবং সম্ভব হলে দুপুরেও ব্রাশ করুন । তারপরেও দুর্গন্ধ দূর না হলে আপনি দারুচিনি ও লবংগ মিশ্রিত পানি খেতে পারেন। এক কাপ পানিতে১০-১৫ ফোটা দারুচিনি ও লবংগ তেল মিশ্রিত করুন ভালভাবে মেশান তারপর এ পানি দিয়ে কুলি করুন দেখবেন দুর্গন্ধ দূর হয়ে যাবে।
লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই বাতলে দিয়েছে মুখে দুর্গন্ধ দ্রুত দূর করার কিছু উপায়ের কথা। দিনে দুই বেলা ব্রাশ করুনঃ দিনে দুই বেলা ব্রাশ করা দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। মুখের দুর্গন্ধ দূর করতেও দুই বেলা দাঁত ব্রাশ করা জরুরি। যদি এরপরও মুখে দুর্গন্ধ হয়, তাহলে বেকিং সোডা দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। এটি মুখ থেকে এসিডিটি দূর করবে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে দেবে। প্রচুর পানি পান করুনঃ পানি শূন্যতায় ভুগলেও মুখে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকে। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন। এটি আপনাকে আর্দ্র রাখতে সাহায্য করবে এবং মুখের বাজে গন্ধ দূর করবে। জিহ্বা ব্রাশ করুনঃ ব্রাশ করার মানে এই নয় যে কেবল দাঁতই ব্রাশ করবেন। জিহ্বাও ব্রাশ করা জরুরি। জিহ্বার জন্যও মনোযোগ প্রয়োজন। ব্যাকটেরিয়া জিহ্বাতেও বৃদ্ধি পায়। এতে মুখে দুর্গন্ধ হয়। চুইঙ্গাম চিবানোঃ মুখের বাজে গন্ধ দূর করতে চিনি ছাড়া চুইঙ্গাম চিবুতে পারেন। এটি মুখের লালা উৎপন্ন করতে সাহায্য করবে। এটি ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করবে এবং খাদ্যকণাও পরিষ্কার করবে। চা খানঃ চায়ের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি মুখের দুগর্ন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। এ ছাড়া এর মধ্যে রয়েছে পলিফেন। এটি মুখের সালফার উপাদানকে নিষ্ক্রিয় করে দেয়। লবণপানি: হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে তা কুলি করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হবে। দন্ত্য চিকিৎসকের কাছে যানঃ মাড়ির রোগ থেকে কখনো কখনো মুখে দুর্গন্ধ হয়। বিশেষজ্ঞরা বলেন, এ ছাড়া কখনো কখনো শরীরের ভেতরকার সমস্যার জন্যও মুখে দুর্গন্ধ হয়। তাই গন্ধ কোনোভাবেই না কমলে দ্রুত চিকিৎসকের কাছে যান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy