অনার্স ও ডিগ্রি বিষয়ক?
আমি এইচএসসি তে বিজ্ঞান বিষয়ে পাশ করি। অনার্স এ আমাকে একাউন্টিং বিষয় দিয়েছে। যা আমি আর পরিবর্তন করতে পারব না। আমি বিজ্ঞান বিষয়ে পড়তে আগ্রহী। এখন আমি একাউন্টিং বিষয়ে অনার্স করব নাকি ডিগ্রিতে বিএসসি করবো?
2708 views
1 Answers
ডিগ্রির চেয়ে অনার্সের মান অনেক বেশি। আপনার ব্যাকগ্রাউন্ড সাইন্স, তাই হয়তো অ্যাকাউন্টিং পড়ার সাহস পাচ্ছেন না। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বেশিরভাগ বিষয় কিন্তু থিউরি। থিউরি বিষয়গুলো অনেক সহজ যা আপনি নিজে নিজে পড়ে বুঝতে পারবেন। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিকস, পরিসংখ্যান বিষয়ও আছে। সাইন্সের ছাত্র হওয়ায় বিজনেস ম্যাথম্যাটিকস ও পরিসংখ্যান খুব সহজে পারবেন। আপনার শুধু মেইন বিষয় অ্যাকাউন্টিংয়ে একটু সমস্যা হতে পারে। একটু চেষ্টা করলে এবং প্রাইভেট পড়লে অ্যাকাউন্টিং বুঝতে পারবেন। ডিগ্রি বিএসসি করার চেয়ে অনার্স অনেক ভালো। তাই আমি আপনাকে অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করার পরামর্শ দেব। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে অাসল সিদ্ধান্ত আপনার হাতে।
2708 views
Answered