2 Answers
উপদেশ, পরামর্শ, নির্দেশ। আল-খাত্তাবি বলেছেনঃ নাসিহাহ হলো এমন একটি শব্দ যেটা একটি বাক্যকে প্রকাশ করে – উপদেশ প্রাপ্ত ব্যক্তির কল্যাণ কামনা করাই হলো নাসিহাহ।
নসীহত শব্দটি মূলত আরবী। আরবী ভাষায় এ শব্দের অর্থ কল্যাণকামিতা। এজন্য উপদেশ-নসীহতের উদ্দেশ্যও কল্যাণকামিতা ছাড়া অন্য কিছু হওয়া উচিত নয়। কল্যাণকামিতার প্রতি উদ্বুদ্ধদ করে হাদীস শরীফে বলা হয়েছে-‘দ্বীন হচ্ছে কল্যাণকামিতা।’ সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কার প্রতি কল্যাণকামিতা ইয়া রাসূলাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি, তাঁর কিতাবের প্রতি, মুসলমানদের নের্তৃবৃন্দের প্রতি এবং সাধারণ মুসলমানদের প্রতি। নসীহত ফলদায়ক হওয়ার জন্য অপরিহার্য বিষয় হচ্ছে ইখলাস ও বিচক্ষণতা। এ দু’ টো বিষয় না হলে নসীহত ফলদায়ক হওয়ার আশা করা উচিত নয়।