এসএসসিতে বৃত্তি কিসের উপর নির্ভর করেকি করতে হয় বৃত্তি পেতে?
2 Answers
আপনি যদি আপনার জেলা বা থানার মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে পাস করেন,তাহলেই আপনি এসএসসিতে বৃত্তি পেতে পারেন।এছাড়া,বৃত্তি পেতে হলে আরো কিছু মানদন্ড রয়েছে।যেমন,ইংরেজি,বাংলা ও সাধারণ গণিতে এ+ পেতে হবে।অনেকে জিপিএ-5 পেয়েও বৃত্তি পায় না শুধু এই তিন বিষয়ে এ+ না পাওয়ার জন্য।বৃত্তি পেতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই।সবগুলো বিষয় বুঝে বুঝে পড়তে হবে।
এসএসসিতে প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট সংখ্যাক সরকারি বৃত্তি বা বোর্ড বৃত্তি বরাদ্দ থাকে। মনে করুন আপনার জেলায় মোট ৩০০ জনকে বৃত্তি দেওয়া হবে। ৩০০ জনের মধ্যে সাইন্সের ১৬০ জন,কমার্সের ৮০ জন ও মানবিকের ৬০ জনকে বৃত্তি দেওয়া হবে। মনে করুন আপনি সাইন্সের শিক্ষার্থী। এসএসসি বৃত্তিতে মেয়েদের জন্য ৫০% কোটা আছে। তাহলে সাইন্সের ছেলেদের জন্য বৃত্তি থাকল=(১৬০-৮০) জন=৮০ জন। আপনি একজন ছেলে। আপনি যদি আপনার জেলায় সাইন্সের ছেলে শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ৮০ জনের ভিতরে থাকেন,তাহলে আপনি বৃত্তি পাবেন। সরকারি বৃত্তি পেতে হলে A+ পেতে হবে এমন কোন কথা নেই। যতজনকে বৃত্তি দেওয়া হবে নাম্বারের ভিত্তিতে ততজনের ভিতরে থাকলেই বৃত্তি পাওয়া যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy