আগামী কাল আমার প্রথম বিবাহ বার্ষিকী তাই কয়েকটা ম্যারেজ ডে এস এম এস লিখে দিলে খুবই ভালো হতো?
2 Answers
আপনার যেহেতু প্রথম বিবাহ বার্ষিকী,তাই আপনি চেষ্টা করুন আপনার নিজের থেকে লেখার। বিশেষ করে খুশির অনুভূতির কথাগুলো যোগ করতে পারেন। ধন্যবাদ""
(এক)
যদি তুমি আমায় জিজ্ঞেস কর যে আমি এখনও তোমায় আগের মতন ভালবাসি কিনা; আমি বলব, হ্যাঁ সোনা...যতই সময় যাক...কিম্বা বয়স বাড়ুক, শেষ দিন অবধিও ভালবাসব তোমায়...তুমি আমার চিরনতুনা... শুভ বিবাহবার্ষিকী
(দুই)
যেদিন থেকে তোমরা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, সেদিন থেকে তোমার একার আর কিছু নেই৷ সব কিছু দুজনের৷ অনিন্দ হোক বা দুঃখ, হাসি হোক বা কান্না, সব কিছুই আমাদের ভাগ করে নিতে হবে.. কামনা করি জীবনের বন্ধুরতম রাস্তাতেও যেন আমরা পরস্পরের হাত না ছাড়ি৷ শুভ বিবাহবার্ষিকী
(তিন)
যখন আমরা একসাথে নতুন জীবন শুরু করেছিলাম,আমরা পরস্পরের কাছে ছিলাম অজানা...কিন্তু আজ আমরা পরস্পরের বেস্ট ফ্রেন্ড যারা একসাথে জীবনের অনেক ভালো সময় কাটিয়ে এসেছি.. কামনা করি আমরা যেন চিরকাল এমন একসাথে থাকতে পারি.. লাভ ইউ... শুভ বিবাহবার্ষিকী
(চার)
জীবন আমাকে হয়ত আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার.. কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একট উপহার দিয়েছে... শুভ বিবাহবার্ষিকী
পাঁচ
আমি সেই দিনটা কখনো ভুলবো না যেদিন আমি তোমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম... কারণ সেই দিন থেকে আমি বুঝতে পেরেছিলাম কারো জন্যে চিন্তা কাকে বলে.. কাউকে বারবার দেখার ইচ্ছা হওয়া কাকে বলে... বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালবাসা কাকে বলে... শুভ বিবাহবার্ষিকী
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy