BSC নিয়ে একটা প্রশ্ন ছিল?
আমার ইচ্ছা আমি বিসিএস ক্যাডার হবো। আচ্ছা, আমি যদি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ি, তাহলে আমি কি বিসিএস পরীক্ষা দিতে পারবো? বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে কোনো সাবজেক্ট অন্যতম ভুমিকা রাখে কি না? যেমন, ইংরেজি ও বাংলা থেকে তুলনামূলকভাবে ইসলামিক স্টাডিজ সাবজেক্ট কম ডিমান্ডেবল।
এই বিষয়গুলা জানতে চাই?
2835 views
2 Answers
হ্যাঁ, আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স করে বিসিএস পরীক্ষা দিতে পারবেন। সাধারণ ক্যাডারে সাবজেক্ট কোন ভূমিকা রাখে না। অাপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স করুন না কেন,সাধারণ ক্যাডারে সবাই সমান সুযোগ পাবে। তবে শিক্ষা ক্যাডারে সাবজেক্ট ভূমিকা রাখে। যেমন: যারা বাংলা নিয়ে অনার্স করেছে কেবল তারাই বাংলা শিক্ষক ক্যাডার হতে পারবে। যারা ইংলিশ নিয়ে অনার্স করেছে কেবল তারাই ইংলিশে শিক্ষক ক্যাডার হতে পারবে। ঠিক তেমনিভাবে যারা ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স করেছে কেবল তারাই স্টাডিজ শিক্ষক ক্যাডার হতে পারবে।
2835 views
Answered
হ্যা আপনি BCS করতে পারবেন। এর জন্য আপনাকে ভাল করে পরে পিপারেশন নিতে হবে তাহলেই হবে। ধন্যবাদ।
2835 views
Answered