ডেকাসন খাওয়া বাদ দেওয়ার কি কোন উপায় আছে?

আমার এক রিলেটিভ ডেকাসন ট্যাবলেট খায় আনুমানিক ৫-৭ বছর যাবৎ,আমরা জানার পর তাকে খেতে না করি এবং বেশ কয়েকবার খাওয়া বাদ দেওয়ার জন্য চেষ্টা করা হয় কিন্তু ১-২ দিন না খেলে শরীর ব্যাথা হয়ে যায় এবং এ রকম সিরিয়াস হয় যে বিছানা থেকে উঠতে পারে না।তার শরীরে যখম এর মত দাগ হয়ে গছে।এখন এইটা খাওয়া বাদ দেওয়ার কি কোন উপায় আছে?সঠিক কোন সাজেশন দিলে উপকৃত হতাম। //ধন্যবাদ 
3069 views

2 Answers

তাকে দীর্ঘমেয়াদি ওষুধ সেবনের কুফল বুঝান। 

আবার ডাক্তার দেখান। 

ডাক্তার সঠিক চিকিৎসা দিবেন। 

এতদিন ধরে কখনই এসব ওষুধ খাওয়া ঠিক না। 

কিডনি, লিভারের বহু ক্ষতি করে এসব ওষুধ।

তাই, আবারো বলছি, তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।। প্রয়োজনীয় কিছু টেস্ট করা লাগবে হয়ত। তা ডাক্তার বলে দিবেন।

তবুও কাজ না হলে একজন সাইকলজিস্ট কে দেখাবেন।
3069 views Answered

একেবারে খাওয়া বন্ধ না করে পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনতে হবে । যেমনঃ আগে দিনে ২ টা খেলে এখন দেড়টা খাবে । তারপর আরও কমবে । এইভাবে কমিয়ে আনতে হবে । কাজটা করতে হবে ধীরে ধীরে । তারপরও সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে । আমার মনে হয় এখনই ডাক্তার দেখালে ভালো হয় ।

3069 views Answered

Related Questions

Next steps