আমার আম্মু আমাকে কিস্তির টাকায় কম্পিউটার কিনে দিয়েছে , এইটা কি হালাল?
আসসালামু আলাইকুম ।
আমার ফ্রিল্যাঞ্চিং কাজের জন্য আমার আম্মু আমাকে কিস্তিতে একটা কম্পিউটার কিনে দিয়েছে , আমার আম্মু কিস্তি তুলেছে ৩০০০০টাকা আর "Buro" কম্পানি ৩০০০টাকা এক্সট্রা নিয়েছে যা এখনও আমার আম্মুকে চালাতে হয় ।
প্রশ্নঃ আমি যদি এই টাকা দিয়ে কিনা কম্পিউটার দিয়ে টাকা ইনকাম করি তা কি হালাল হবে ? আমার আম্মুর কি গুনাহ হবে ? আমার কি গুনাহ হবে ?
1 Answers
ক্রয় করার সময়ই যদি আপনাদের সাথে কিস্তি প্রদানকারী প্রতিষ্ঠানের চুক্তি হয় যে আপনাদেরকে 30000/= টাকার কম্পিউটার 3000/= টাকা বেশি দিয়ে নিতে হবে এবং তারাই কিংবা তাদের প্রতিনিধির মাধ্যমে কম্পিউটার ক্রয় করে আপনাদের কাছে হস্তান্তর করে তাহলে এ লেনদেনের কারণে কোন গুনাহ হবে না। আর এর ব্যতিক্রম হলেই তা সুদী লেনদেন বলে গণ্য হবে।