কারো হক নস্ট করলে করনিয়?
2 Answers
যাদের হক নষ্ট করেছেন তাদের হক আদায় করা আপনার কর্তব্য৷ যারা হক পায় তাদেরকে যদি পাওয়া যায়, তাহলে হক পরিশোধ করতে হবে বা মাফ নিয়ে নিতে হবে৷ সাথে সাথে আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করতে হবে৷ আর যদি পাওয়া না যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি পাওনাদারের পক্ষ থেকে দান করে দিতে হবে৷ এরপর যদি কোন সময় তাকে পাওয়া যায়, আর সে ক্ষমা না করে তাহলে পুনরায় তার হক পরিশোধ করতে হবে৷
বান্দার হক নষ্ট করা হলে তওবার জন্য শর্ত হল, তা তার মালিকের নিকট ফিরিয়ে দিতে হবে, তাকে না পেলে তার ওয়ারিশ (উত্তরাধীকারী)দেরকে ফেরত দিতে হবে। তাদের কাউকে না পেলে তা আল্লাহর পথে বা জনকল্যাণ মূলক কাজে ব্যয় করে আল্লাহর নিকট দুআ করতে হবে যেন, তিনি এর যাবতীয় সওয়াব এর মালিককে প্রদান করেন।
যদি পরিমাণ স্বরণ করতে না পারে যে, তাহলে আনুমানিক ধারণা করবে যে, এই পরিমাণ হতে পারে। তারপর তা নিজের সম্পদ থেকে আলাদা করে দান করে দিবে। এমনভাবে করবে যেন মনে হয় যে, সে সম্পূর্ণ মুক্ত হতে পেরেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy