adjective থেকে noun বা noun থেকে adjective এ কোনো word কে রূপান্তরের নিয়মটা গ্রামারের কোথায় পড়লে পাবো?
যদি কেউ জানেন তাহলে এখানেই বলে দিন তাইলে অনেক উপকার হয়?
3534 views
2 Answers
Adjective থেকে Noun বা Noun থেকে Adjective করার নিয়মগুলো একেক গ্রামার বইতে একেক রকম নাম দিয়ে থাকে। আপনি গ্রামার বইয়ের সূচিপত্র ভালোভাবে লক্ষ্য করুন। সূচিপত্রে কোথাও Formation of parts of speech অথবা Transformation of Parts of Speech অথবা Word Changing অথবা Formation of New Word লেখা আছে কিনা। সূচিপত্রের যেখানে এই লেখাগুলো পাবেন সেখানে adjective থেকে noun বা noun থেকে adjective করার নিয়ম পাবেন। অনেক গ্রামার বইতে Parts of Speech নামক অধ্যায়ে উপরোক্ত বিষয়গুলো পেয়ে যেতে পারেন।
3534 views
Answered