সঠিক পরামর্শ চাচ্ছি?

আমি নতুন টেইলার্সের কাজ শিখেছি। এখন চাচ্ছি নিজে একটা টেইলার্সের দোকান দিবে। আত্মকর্মসংস্থান গড়ে তুলবে। কিন্তু বুঝতে পারছি না কিভাবে তা শুরু করবো।

দোকান দিতে গেলে আমার কি কি লাগবে। এবং কেমন খরচ হতে পারে। জানতে পারলে আমার জন্য উদ্যোগ বাস্তবায়নে অনেকটাই সহায়তা হতো।

অভিজ্ঞদের পরামর্শ একান্ত কামনা করছি? যেন নিজের একটি প্রতিষ্ঠান সু-শৃঙ্খল ভাবে গড়তে পারি।
2559 views

2 Answers

আমার মামার টেইলার্স আছে। তাই আপনাকে পরামর্শ  হিসেবে বলব, আপনার যা যা লাগবে- একটি সেলাই মেশিং, কাপড় কাটার টেবিল, একটি কাপড় কাটার কাচি, কাপড় বা গ্রহকের মাপ নেওয়ার জন্য একটি ফিতা, কাপরের স্কেল, একটি কাপড়ের সুতা কাটা কাটার, মেশিংয়ের তেল এবং তা দেওয়ার জন্য একটি ড্রপ, প্রয়োজন মত বিভিন্ন কালারের সুতা, ববিন, মেশিংয়ের সুচ (প্রয়োজন মত), ইলাস্টিক, বকরম, এ্যারারুট এবং একটা ইস্ত্রী। ইত্যাদি, ইত্যাদি। তাছাড়া আপনি দোকান খুললেই বুঝতে পারবেন আরো কী কী দরকার। এছাড়া কাপড় দোকানে উঠাতে চাইলে, সেক্ষেত্রে গ্রাহকের চাহিদা অনুযায়ী কাপড় কালেক্ট করতে হবে। বাজেট পুরোটাই আপনার উপর। কারণ দোকান সাজান আপনার উপর ব্যাসেস করে।তবে আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা লাগতে পারে। ধন্যবাদ।  

2559 views Answered

আপনি যেহেতু নতুন কাজ শিখেছেন তাই এখন নিজে দোকান না দিয়ে অন্য কারো দোকানে এক বছর কাজ করতে পারেন। এতে করে  আপনার কাজের মান উন্নত হবে। আর দোকান দিলে আপনি বাটার ফ্লাই সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন ও ওভার লক মেশিন কিনতে পারেন। ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে আপনি মোটামুটি ভালো সেলাই মেশিন কিনতে পারবেন। এছাড়াও ওভার লক মেশিন, ইস্ত্রি,দোকান সাজানো,সুতা,বোতাম, দোকানের সিকিউরিটি ইত্যাদি সব মিলিয়ে দুই লাখ টাকার ভেতরে আপনি দোকান দিতে পারবেন।

2559 views Answered

Related Questions

Next steps