2 Answers
অবশ্যই এসএসসিতে ভাল ফলাফল করতে হবে । কেননা আজকাল আজকাল চারিদিকে A+ এর ছড়াছড়ি। আর আপনি যেহেতু এখন নবম শ্রেণীতে পড়ছেন, সেহেতু চেষ্টা করলে অবশ্যই ভালো ফলাফল করতে পারবেন। সেই সাথে সাধারন জ্ঞানের পরিধীও বাড়াতে হবে। আপনার সময়ে যদি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার মাধ্যমেও ভর্তি নেওয়া হয়, তাতেও যেন আপনি সফল হন। এজন্য পুর্ব প্রস্তুতির কোন বিকল্প নেই।
বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজারে সবচেয়ে বেশী চাহিদা হচ্ছে ১। সিভিল ও ইলেক্ট্রিক্যাল ২। মেকানিক্যাল এই তিনটি সাবজেক্ট, আর উক্ত সাবজেক্ট গুলো পেতে হলে আপনাকে অবশ্যই এসএসসি এক্সম এ জিপিএ ৫ স্কেল এর মধ্য ৪.৬০ এর বেশি পেতে হবে। তবে পলিটেকনিক এ ভর্তির যোগত্যা মাত্র ৩.৫০ পয়েন্ট । এর মধ্য সাধারণ গণিত ও উচ্চতর গণিত এ ৩.০০ পয়েন্ট থাকতে হবে। বি:দ্র : বেসরকারি পলিটেকনিক এ ভর্তি না হওয়াই ভালো। কারণ বেসরকারিতে খরচ অনেক বেশী,তাছাড়াওও চাকরির ক্ষেত্রে অনেক সময় বেসরকারি পলিটেকনিক ছাত্র-ছাত্রীদের চাকরি দেয় না। আ্শা করি বুঝতে পারছেন এখন থেকেই কিভাবে পড়া লেখা করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy