আমার বৌ এর HIV নেই, আমি একবার ওরাল সেক্স করেছি এতে কি AIDS এর কোন ভয় আছে?
1 Answers
ওরাল সেক্সের মাধ্যমেও এইডস সহ বিভিন্ন যৌনরোগ ছড়াতে পারে। যদি দুজন সঙ্গীর মধ্যে কেউ যৌনরোগে আক্রান্ত হয় তবে ওরাল সেক্সের সময়ও কন্ডোম (male or female condom) ব্যবহার করা উচিৎ। দ্বিতীয়ত মুখে, মাড়িতে, জিহ্বা, ঠোট কিংবা যৌনাঙ্গে কোন ক্ষত যেমন, ঘাঁ, কাটা-ছেড়া ইত্যাদি থাকলে ওরাল সেক্সের মাধ্যমে যৌনরোগ সহ অন্যান্য বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যদি দুজন সঙ্গীর মধ্যে একজনও এইচ. পি. ভি. (HPV – human papillomavirus) ভাইরাসে আক্রান্ত হয় তবে ওরাল সেক্সের ফলে মুখে ও গলায় ক্যানসারের সম্ভাবনা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। কোন ব্যাক্তির HPV ভাইরাসে আক্রান্ত যৌন সঙ্গীর সংখ্যা পাঁচজনের বেশি হলে সেই ব্যক্তির মুখে এবং গলায়ে ক্যানসারের সম্ভবনা প্রায় ২৫০ গুণ বৃদ্ধি পায়। কাজে কাজেই একজন বিশ্বস্ত যৌনসঙ্গী বা সঙ্গিনী (যার মেডিক্যাল ইতিহাস জানা রয়েছে) থাকাই সবথেকে নিরাপদ এবং সেক্ষেত্রে নির্দ্বিধায় ওরাল সেক্স করা যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy