HSC এর মনোবিজ্ঞান ২য় পত্রের *মানসিক বয়স *বুদ্ধ্যঙ্ক নির্নয়-এগুলা বিষয় একটু ভালোভাবে উদাহরন দিয়ে বুঝিয়ে বলবেন প্লিজ?
2624 views

1 Answers

বুদ্ধাংক (I.Q)

১৯১৬ খ্রীস্টাব্দে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল, এম, টারম্যান সর্ব প্রথম বুদ্ধি পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন এবং বুদ্ধাংক (Intelligence Quotient বা I.Q) শব্ধটি ব্যবহার করেন ।  যে কোন ব্যক্তির বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধাংক ব্যবহার করা হয় ।

বুদ্ধাংক নির্ণয় (I.Q Test)

বুদ্ধাংক হলো মানসিক বয়স ও প্রকৃত বয়সের অনুপাত । মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে ১০০ দ্বারা গুণ করলে বুদ্ধাংক পাওয়া যায় ।

সূত্রটি হল -

বুদ্ধাংক (I.Q) = (মানসিক বয়স /প্রকৃত বয়স) * ১০০

এখানে ১০০ দ্বারা গুণ করা হয় ভগ্নারংশ এড়ানোর জন্য এবং ১০০ কে ধ্রুবক হিসেবে ধরা হয় ।

মানসিক বয়স :

মানসিক বয়স বলতে বুঝায় বিশেষ বয়সের জন্য নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নমালা তৈরি করা হয় এবং কেউ যদি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পরে তবে তার মানসিক বয়স হবে তত । যেমন - ৫ বৎসর বয়সের শিশু ৫ বৎসরের জন্য নির্দিষ্ট প্রশ্নমালার উত্তর সঠিকভাবে দিতে পারে হবে তার মানসিক বয়স হবে ৫ । যদি সে ৬ বৎসর বয়সের জন্য প্রশ্নমালার সঠিক উত্তর দিতে পারে তবে তার মানসিক বয়স হবে ৬। যদি সে ৫ বৎসর বয়সের জন্য প্রশ্নমালাটির উত্তর দিতে না পারে এবং ৪ বৎসর বয়সের জন্য প্রণীত প্রশ্নমালার উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স হবে ৪ যদিও তার জন্মগত বয়স ৫ বৎসর। বর্তমানে বুদ্ধাংক নির্ণয়ের পদ্ধতির অনেক উন্নতি সাধান করা হয়েছে এবং বিভিন্ন পদ্ধতিতে বুদ্ধাংক নির্ণয় (I.Q Test) করা হয়।

2624 views

Related Questions