কেউ আমাকে সঠিক তথ্য জানিয়ে সাহায্য করুন?
ঘটনাটা আমার সাথে ঘটেছে ৯অক্টোবর ২০১৮ রাতে।আমি ওইদিন রাতে পড়াশুনা শেষ করে পায় ১২ টার দিকে ঘুমানোর আগে শুয়ে থেকে একটু ফেসবুকিং করতেছিলাম।ফেসবুকিং করতে করতে আমার প্রায় রাত ১টার মত বেজে গিয়েছিল।তারপর আমি মোবাইল চার্জে দিয়ে শুয়ে পড়ি।বিছানায় যাওয়ার পর সাথে সাথে কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু ঘুম আসে না।আমার ক্ষেত্রেও তাই হয়।তো শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমার বিছানার সামনের দিকে তাকাই দেখি একটা অবয়ব।ঘর অন্ধকার ছিল।তারমধ্যেই আমি সেটাকে স্পষ্ট দেখেছি।আমার যতদূর মনে পড়ে অবয়বটা দেখতে ছিল একদম কুৎসিত।চুল ছিল অনেক বড় বড়।আর অবয়বটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল।সেটা ৫,৬ সেকেন্ডের মত আমার সামনে ছিল।অবয়বটা দেখার পর আমি খুব ভয় পেয়ে যাই।যা যা সূরা জানতাম সব পড়তে শুরু করে দেই।এর ফাকে আমি আবার বিছানার সামনে তাকাই দেখি অবয়বটা আর নাই একেবার উধাও হয়ে গেল নিমিষের মধ্যে।কেন আমার সাথে এমন হল আর অবয়বটা কি ছিল এখনও আমাক সেটা ভাবায়।
আমার সাথে কেন এমনটা হল আর অবয়বটা কি ছিল আর এখন আমার কি করণিয় কেউ দয়াকরে বুলুন তাইলে অনেক উপকার হয়।
2628 views
1 Answers
আপনি পাক পবিত্র হয়ে সব সময় তাকবেন, এবং ঘুমতে যাওয়ার আগে অযুর সহিত আয়াতুল কুরসি ১বার, সূরা একলাছ ১বার, সূরা ফালাক ১ বার, সূরা নাস ১ বার, পাঠ করে হাতে ফুক দিয়ে সারা শরিলে মাসেহ করবেন। এই আমল টা করেন, যদি তার পরেও এমনটা হয় তাহলে একজন হক্কানী আলেমকে বিষটা বলতে পারেন। আশা করি উত্তটা পেয়েছেন ।
2628 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy