৭২ ঘন্টার বেশি মেয়াদি কোনো ইমারজেনছি পিল আছে কী।। থাকলে নাম টা জানান প্লিজ।।আর কায্রকারিতা কেমন হবে?
2 Answers
হ্যা আছে পিউলি পিল একপ্রকার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ।ইমারজেন্সি পিল একটি হরমনাল জন্মনিয়ন্ত্রক পদ্ধতি। এই পিল দুইধরনের হয়ে থাকে , তবে প্রত্যেকটি অনিরাপদ সহবাসের পর বাচ্চা নিতে না চাইলে যত দ্রুত সম্ভব গ্রহন করা উচিত।
দুইধরনের পিলের মধ্যে প্রথমটি অনিরাপদ সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে খেতে হয়। তবে অধিক কার্যকারিতার জন্য ১২ ঘণ্টার মধ্যে খাওয়া উচিত।
আরেক টি পিউলি পিল খাওয়া হয় অনিরাপদ সহবাসের ৫ দিনের মধ্যে।এই ইমারজেন্সি পিল সহবাসের সময় কনডম ছিঁড়ে গেলেও ব্যবহার করা যায়।
এই পিল সাধারনত সফল ভাবে গর্ভ নিরোধ করে , তবে মাসিকে অন্য ওষুধের মত এই পিলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অনিয়মিত মাসিক। সেইসাথে কারো ক্ষেত্রে বমিভাব ,পেটে ব্যথা ,মাথা ব্যথা,মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, পেটে মোচড় দেওয়া, মাসিকে অনিয়ম, স্তন অস্বস্তি, মাসিকে অধিক রক্তক্ষরন, দুর্বল লাগা, কারো কারো ক্ষেত্রে মাসিক দুই সপ্তাহ ও পিছাতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে দেখা দেয়না।
তাই,ভবিষ্যতে এই মূহূর্তে প্রেগনেন্ট হতে না চাইলে কন্ডম ব্যবহার করুন,অথবা অন্য যে কোন জন্মনিয়ন্ত্রন পদ্ধতি অবলম্বন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy