1 Answers

ছোটবেলায় মীর নিসার অালীর খুব বড় ধরনের রোগ হয়েছিল। রোগ সারানোর জন্য তাঁকে খুব তেতো (তিতা) ওষুধ খেতে দেয়া হয়েছিল। ওষুধ এতই তেতো ছিল যে বাড়ির ছেলে থেকে বুড়ো কেউ খেতে চাইতো ন। কিন্তু মীর নিসার অালী অনায়াসে এবং বেশ খুশিতেই সেই তেতো ওষুধ খেতেন। প্রায় একটানা দশ- বারো দিন তিনি এই তেতো ওষুধ খেয়েছিলেন। তাই সবাই অবাক হয়ে তার নাম তেতো রেখেছিল । পরে নাম তেতো থেকে তিতু হয়ে যায়। অবশেষে "তিতু" এর পরে মীর লাগিয়ে তাঁর নাম করা হল তিতুমীর। তাই মীর নিসার অালীকে তিতুমীর বলা হয়।

2471 views Answered

Related Questions

Next steps