হিংসা আর প্রতিজোগিতা?

ইসলামিক দৃষ্টিতে হিংসা আর প্রতাযোগিতার মধ্যে পার্থক্য কি??
2845 views

3 Answers

سلام.Bissoy Answers এ প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ।আপনার প্রশ্ন হিংসা আর প্রতিযোগিতার পার্থক্য। ভাইয়া হিংসা আর প্রতিযোগিতা দুটোই আলাদা বিষয়।হিংসা একটা বিশেষণ আর প্রতিযোগিতা ক্রিয়া।যাই হোক মুল কথায় আসি।ধরুন আপনি আর আপনার বন্ধু পরীক্ষা দিবেন,তখন আপনি আপনার বন্ধু থেকে ভালো করার জন্য বেশি লেখাপড়া করছেন,তখন চয়তানের প্ররোচনায় পড়ে আপনি লেখাপড়া বন্ধ করে আপনার বন্ধুর আগে যাবার জন্য আপনার বন্ধুর পড়াটা বন্ধ করতে চাইছেন,তখন আপনি নিজে একটা প্রশ্ন তৈরি করলেন কিন্তু আপনি জানেন সেটা কখনো পরীক্ষায় আসবে না তারপরও আপনার বন্ধুকে সেটা দিলেন। এখানে স্পষ্টই লক্ষণীয় যে যখন আপনার প্রতিযোগিতার মানসিকতা ছিলো তখন আপনি খুব ভালো করে পড়া শুনা করছিলেন যা আল্লাহ্ প্রদত্ত।কিন্তু যখন আপনি লেখাপড়া কম করে তার আগে যাওয়ার চেষ্টা করলেন তখন শয়তান কর্তৃক প্ররোচিত হয়ে হিংসাত্নক হয়ে গেলেন।তাই বলা যায় দুটো সম্পূর্ণই আলাদা। অর্থাৎ প্রতিযোগিতা থেকে হিংসার সৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু হিংসা থেকে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয় না বরং হিংসাই সৃষ্টি হয়।ধন্যবাদ।سلام.

2845 views Answered

হিংসা হলো:

কারও জ্ঞান, বুদ্ধি, সম্পদ, মান-ইজ্জত, সুখ-স্বাচ্ছন্দ ইত্যাদি ভাল কিছু দেখে মনে কষ্ট লাগা এবং আকাংখা হওয়া যে সেটা না থাকুক বা ধ্বংস হয়ে যাক এবং তা হলেই মনে আনন্দ লাগা- এই মনেবৃত্তিকে বলা হয়...


প্রতিযোগিতা হলো:

একটি ঘটনা বিশেষ যেখানে ব্যক্তিগণ কোন নির্দিষ্ট বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা নির্ধারণকল্পে একে-অপরের সাথে মোকাবিলা করে থাকে। এটি জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান বিষয়। উদ্ভিদ, প্রাণী, ব্যক্তিগত কিংবা দলীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়ে থাকে। সাম্রাজ্য দখল, উপযুক্ত স্থান, সম্পদের অবস্থান, মালামাল, ভাবমূর্তি রক্ষা, সম্মাননা, পুরস্কার, সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব গ্রহণ ইত্যাদি এর প্রধান কারণ। প্রতিযোগিতা সহযোগিতার বৈপরীত্য অর্থ বহন করে।

কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ বা অনুপ্রবেশ করলে তিনি প্রতিযোগী বা খেলোয়াড় নামে পরিচিত হন। প্রতিযোগীগণ একে-অপরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হন। যিনি বা দলগত পর্যায়ে যারা প্রতিযোগিতায় বিজয়ী বা চ্যাম্পিয়ন হন, সাধারণতঃ দল বা তিনি পুরস্কার পেয়ে থাকেন। সচরাচরভাবে প্রতিযোগিতা আয়োজনকারী কর্তৃপক্ষ পুরস্কাররূপে ট্রফি, পদক, অর্থ কিংবা সনদ অথবা উভয়ই পূর্ব নির্ধারিত শর্তমাফিক প্রদান করে থাকেন।

2845 views Answered
হিংসা শব্দের অর্থ অবজ্ঞা বা তুচ্ছ তাছিল্য। কাউকে অবজ্ঞা করাই হলো হিংসা করা। মানবীয় গুনাবলীর মধ্যে হিংসা হলো জঘন্য খারাপ গুন।

পরস্পর হিংসা করা, পরস্পর বিদ্বেষ পোষণ করা, কোন মানুষের জন্য এতটুকু মন্দ যথেষ্ট যে, সে আপন মুসলিম ভাইকে নীচ ও হীন মনে করা।

★ ইসলামিক দৃষ্টিতে হিংসা হচ্ছে, কোন ব্যক্তির কোন নিয়ামত সম্পদ বা মঙ্গল তা দ্বীনী হোক অথবা পার্থিব, তার ধ্বংস কামনা করা।

★কাউকে হিংসা করা হারাম। এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ রয়েছে।

★ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা হিংসা থেকে দূরে থাক। কেননা হিংসা মানুষের উত্তম কাজগুলো এভাবে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠ বা ঘাস ছাই করে ফেলে।

প্রতিযোগিতা শব্দের অর্থ পাল্লা দেওয়া, টক্কর দেওয়া, প্রতিদ্বন্দ্বিতা করা। প্রতিদ্বন্দ্বিতায় সেরা নির্ধারণকল্পে একে অপরের সাথে মোকাবিলা করাই হচ্ছে প্রতিযোগিতা।

★ ইসলামিক দৃষ্টিতে প্রতিযোগিতাঃ আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা কর। (সূরা আলে ইমরান ২০০ আয়াত)

★ প্রতিযোগিতা করা বৈধ। তা করার আদেশ রয়েছে।

★ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগন ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের অন্তর্ভুক্ত ছিলেন।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় গর্ব প্রকাশ নিষেধ করেছেন।
2845 views Answered

Next steps