3059 views

2 Answers


গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা।

 মূলত গণিত একটি সার্বিক ভাষা যার সাহায্যে পরম সত্যের কাছাকাছি যাওয়া যায় বা যাওয়ার চেষ্টা করা যায়।

আধুনিক গণিতবিদদের মতে,
গণিত একটি বিমূর্ত ধারণার বিষয় যার কোনো আকৃতি নেই,যা ছোঁয়া,ধরা ও দৃষ্টির বাইরে এবং যাকে কেবল মননশীলতা ও চিন্তার মধ্যে পাওয়া যায়।

গ্যালিলিও বলেন,
গণিত এমন একটি বিজ্ঞান যার দ্বারা নির্ভুল সিদ্ধান্তে পৌঁছা সম্ভব।

গণিত মূলত বিজ্ঞানের চালিকাশক্তি।

গস বলেন,
'Mathematics is the queen of the science'

আধুনিক গণিতবিদগণের সংজ্ঞা অনুযায়ী :
Mathematics is the study of abstract forms - the structure of ideas and the relations among them.

অক্সফোর্ড অভিধান গণিতের সংজ্ঞা দিয়েছে এভাবে:
'Mathematics is the science of space - numbers and quantity.'

অন্যভাবে বলা যায়:
'Mathematics is the best friend of a scientist

3059 views
গণিত (ইংরেজি: Mathematics) পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণা। গণিতে সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয়। গণিতবিদগন বিশৃঙ্খল ও অসমাধানযুক্ত সমস্যাকে শৃঙ্খলভাবে উপস্থাপনের প্রক্রিয়া খুঁজে বেড়ান ও তা সমাধানে নতুন ধারণা প্রধান করে থাকেন। গাণিতিক প্রমাণের মাধ্যমে এই ধারণাগুলির সত্যতা যাচাই করা হয়। গাণিতিক সমস্যা সমাধান সম্পর্কিত গবেষণায় বছরের পর বছর, যুগের পর যুগ বা শত শত বছর পর্যন্ত লেগে যেতে পারে। গণিতের সার্বজনীন ভাষা ব্যবহার করে বিজ্ঞানীরা একে অপরের সাথে ধারণার আদান- প্রদান করেন। গণিত তাই বিজ্ঞানের ভাষা। ১৭শ শতক পর্যন্তও কেবল পাটীগণিত, বীজগণিত ও জ্যামিতিকে গাণিতিক শাস্ত্র হিসেবে গণ্য করা হত। সেসময় গণিত দর্শন ও বিজ্ঞানের চেয়ে কোন পৃথক শাস্ত্র ছিল না। আধুনিক যুগে এসে গণিত বলতে যা বোঝায়, তার গোড়াপত্তন করেন প্রাচীন গ্রিকেরা, পরে মুসলমান পণ্ডিতেরা এগুলি সংরক্ষণ করেন, এবং খ্রিস্টান পুরোহিতেরা মধ্যযুগে এগুলি ধরে রাখেন। তবে এর সমান্তরালে ভারতে এবং চীন-জাপানেও প্রাচীন যুগ ও মধ্যযুগে স্বতন্ত্রভাবে উচ্চমানের গণিতচর্চা করা হত। ভারতীয় গণিত প্রাথমিক ইসলামী গণিতের উপর গভীর প্রভাব ফেলেছিল। ১৭শ শতকে এসে আইজাক নিউটন ও গটফ্রিড লাইবনিৎসের ক্যালকুলাস উদ্ভাবন এবং ১৮শ শতকে অগুস্তঁ লুই কোশি ও তাঁর সমসাময়িক গণিতবিদদের উদ্ভাবিত কঠোর গাণিতিক বিশ্লেষণ পদ্ধতিগুলির উদ্ভাবন গণিতকে একটি একক, স্বকীয় শাস্ত্রে পরিণত করে। তবে ১৯শ শতক পর্যন্তও কেবল পদার্থবিজ্ঞানী, রসায়নবিদ ও প্রকৌশলীরাই গণিত ব্যবহার করতেন।

তথ্যসূত্র..WIKIPEDIA

3059 views

Related Questions

গণিত প্রশ্ন?
1 Answers 2645 Views