স্কিন সাইন ক্রিম সম্পর্কে জানতে চাই?
3 Answers
এধরণের কোন ক্রিম নেই যেটা ব্যবহার করে আপনার ত্বক ফর্সা হবে. বাজারে যে ত্বক ফর্সাকারী ক্রিম পাওয়া যায় সেগুলো কিছুদিনের জন্য আপনার ত্বকের মেলানিন কমিয়ে দেয়, এতে কিছুদিনের জন্য আপনার ত্বক ফর্সা দেখা যায়. এরপর আবার আগের মত হয়ে যায়, তাই এই ক্রিমগুলো ব্যবহার চালিয়ে যেতে হয়. এত লম্বা সময় ধরে এই ক্রিমগুলো ব্যবহার করার ফলে ত্বকের মেলানিন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান কমে যায়, এতে ত্বক ফর্সা হয় ঠিকই কিন্তু রোদের অতিবেগুনি রশ্মি ও অন্যান্য ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে ত্বককে আর রক্ষা করতে পারে না, কারণ ত্বকের প্রয়োজনীয় মেলানিন তখন আর ত্বকে থাকে না. এতে ত্বকের ক্যান্সারসহ নানান ধরণের সমস্যা দেখা দেয়।তাই, গ্রাহক ফর্সা ত্বকের চেয়ে একটি সুস্থ ত্বক বেশি প্রয়োজন।
ঘরোয়া পদ্ধতিতে ত্বককে সুস্থ রেখে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো যায়।এর জন্য আপনাকে -
- নিয়মিত ত্বক এবং মাথার ত্বকের যত্ন নিতে হবে।
- প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুমান।
- ৮ গ্লাস করে পানি পান করুন।
- মাথার ত্বক এবং ত্বক দুইই পরিষ্কার রাখুন।
- সপ্তাহে একদিন আপনার বিছানা চাদর, বালিশের কভার, চিরুনি, তোয়ালে গরম পানি দিয়ে ধুয়ে দিবেন।
- আলাদা তোয়ালে ব্যবহার করবেন।
- দিনে কমপক্ষে দুবার শুধু পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
- দিনে অন্তত একবার ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করবেন।
- আপনার ত্বকের ধরন অনুযায়ী ফেইসওয়াশ ব্যবহার করুন।
- কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করার জন্য কাজ করুন। পেট পরিষ্কার না থাকলেও ত্বক অনুজ্জ্বল দেখায়।
- শারীরিক পরিশ্রম করুন,এতে ত্বকে অক্সিজেন এর সরবরাহ বাড়বে। এর ফলে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
- ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে দুধ ১/২ চা চামচ লেবুর রস ১/২ চা চামচ আটা ১ চা চামচ হলুদ ১চিমটি নিয়ে মিশ্রণটি ১৫ মিনিট মুখে রাখবেন। এরপর মুখ ধুয়ে ফেলবেন। তবে, মুখে লাগানোর আগে দেখে নিবেন হলুদ এবং লেবুর রসে আপনার ত্বকে সংবেদনশীলতা বা অ্যালার্জি আছে কিনা।
আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
ভাই আমিও স্কীন সাইন ক্রীম ব্যবহার করেছি তেমন কোন ক্ষতি করেনি। এটির তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।আপনি ক্রীমটি দিনের বেলাতে ব্যবহার করবেননা এর ফলে কোন কাজ করবে না।পরমিত ব্যবহার করবেন। প্রতি রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর প্রয়োগ করবেন। আশা করি দ্রুত সমাধান পাবেন।
ত্বকের কালো দাগ দুর করে ত্বক কে রাখে ঝলমলে এটা আপনি একমাস ব্যাবহার করে ছেড়ে দিলে ত্বক আগের মত কালো হতে থাকবে ফলে লাগাতার ব্যাবহার করতেই হবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy