সোনালী ব্যাংক ডেবিট কার্ড?
সোনালী ব্যাংক এর ডেবিট কার্ড দ্বারা বুথ থেকে টাকা উঠানো ছাড়া আর কী কী সেবা পাওয়া যাবে??
3250 views
1 Answers
সোনালী ব্যাংক লিমিটেড তার এক কোটি গ্রাহককে আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে চালু করেছে ভিসা ডেবিট কার্ড। এই কার্ডধারীরা দেশব্যাপী ৫ হাজারেরও অধিক এটিএম বুথ থেকে টাকা তোলা এবং বাইশ হাজার চঙঝ থেকে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।
সরকারি মালিকানাধীন দেশের সর্ববৃহৎ সোনালী ব্যাংকের ১২০০-র অধিক শাখার মাধ্যমে গ্রাহকদের অধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত সেবা নিশ্চিত করার নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।
ভিসা ডেবিট কার্ড ব্যাংক- গ্রাহক সম্পর্ককে আরো নিবিড় করবে। সোনালী ভিসা ডেবিট কার্ড গ্রাহককে নগদ টাকা বহনের ঝুঁকি থেকে মুক্ত করবে, পাশাপাশি ২৪ ঘণ্টা টাকা উত্তোলনের সুযোগ থাকবে। সরাসরি তাৎক্ষণিক হিসাব ডেবিট হওয়ার কারণে গ্রাহক তার হিসাবের স্থিতি জানতে পারবেন, পাবেন মিনি স্টেটমেন্ট।
লেনদেনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে অত্যন্ত নির্ভরযোগ্য ‘ভিসা নেট’-এর মাধ্যমে। তাই গ্রাহকের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত হবে। সোনালী ব্যাংক ভিসা ডেবিট কার্ডধারিরা ভিসার প্রচলিত সকল সেবা ও বোনাস পাবেন।
3250 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy