ঢাকা ভারসিটিতে কেন ভর্তি হবো?

আসসালামুয়ালাইকু,  আমি ইন্টারমিডিয়েট দ্বাদশ শ্রেণীতে কমার্স এ পড়ি। আমার এসএসসি জিপিএ ৪.৮২।  আমি বড় হয়ে ব্যাংকার হতে চাই, অনেকে বলে ক্যারিয়ার গড়তে চাও, তাহলে ঢাকা ভারসিটি সেরা প্লেস,,কিন্তু কেন,কিভাবে কি কারনে ??? আমি ঢাকা ভারসিটিতে ভর্তি হতে পারলে আমার ব্যাংকার হওয়া সম্ভাবনা, বা ব্যাংকার হতে হলে আমার কি কি করা লাগবে? বরতমানে চাকরি পাওয়া খুব কঠিন, ব্যাংকার হওয়ার মধ্যেও অনেক কম্পেটিশন । আমার ব্যাংকার হওয়ার শ্বপ্ন পুরোনের জন্য আমার কি কি করা উচিত? আপনাদের কাছে একটু বিস্তারিত জানতে চাই৷৷ আপনারা অনুগ্রহ করে জানাবেন প্লিজ।।।।
2910 views

2 Answers

ঢাকা ভার্সিটি তে ভর্তি হবেন, কারণ ১) বাংলাদেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। ২) বাংলাদেশের সেরা মেধাবী গুলো এখানে পড়ে। ৩) দেশের সবচেয়ে ট্যালেন্টেড টিচাররা এখানে পড়ান। ৪) এই ক্যাম্পাসটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসগুলোর একটি। ৫) দেশের যেকোনো চাকরী বাকরি তে এই বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীদের প্রধান্য দেয়া হয়। ৬) এটাকে বলা হয়, বাংলাদেশের অক্সফোর্ড । আর কিছু বলা লাগবে?

2910 views Answered

ব্যাংকার হতে হলে যে ঢাবিতেই পড়তে হবে এমন কোনো কথা নেই। কমার্সে বিষয়গুলোতে না পড়েও অনেকে সরকারি ব্যাংকে চাকরি করছেন। তবে ঢাবি থেকে যদি কমার্সে ভালো বিষয়ে পড়তে পারেন তাহলে আপনার জন্য ক্যারিয়ার গড়া অত্যন্ত সহজ হয়ে উঠবে।  প্রথমত ঢাবিতে পড়া অবস্থায় আপনার পড়াশুনা খুব ভালো হবে। ঢাবিতে সব ভালো মানে ছাত্র-ছাত্রী রা যায়। তাদের মধ্যে থেকে আপনার পড়াশুনা অবশ্যই ভালো হবে। আবার ঢাবির শিক্ষকেরাও অন্য যেকোনো জায়গার শিক্ষকদের থেকে বেশি জ্ঞানী। তাদের ক্লাস করলে যা শিখতে পারবেন অন্য কোথাও শিক্ষকদের থেকে হয়তো তা শিখতে পারবনে না। ঢাবি থেকে মন দিয়ে পড়াশুনা করলে লেখাপড়ায় কোনো ঘাটতি থাকবে। একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ভাইভা বোর্ডের সামনে দাঁড়ালেও আলাদা গুরুত্ব পাওয়া যায়। আর ঢাবিতে পড়লে  অবশ্যই আপনার মাঝে স্মার্টনেস গড়ে উঠবে যা জীবনের সবক্ষেত্রে কাজে লাগবে। 

2910 views Answered

Related Questions

Next steps