1 Answers
ওভারি হল শ্রোণীচক্র ও জরায়ুর পাশে অবস্থিত একজোড়া প্রজনন গ্রন্থি৷ ওভারিকে দেখতে অনেকটা আখরোটের মত৷ ওভারির সাহায্যেই মুলত ইস্ট্রোজেন ও প্রজোস্টেরন হরমোন নিঃসৃত হয় এবং এখানেই ডিম্বানু উৎপন্ন হয়৷ এটির সাহাযেই নারী শরীরের গঠন নির্ধারিত হয় এবং শরীরের এই অঙ্গটিই নারীদেহে মাসিক চক্র এবং গর্ভধারন নিয়ন্ত্রণ করে৷ এই ওভারিতেই সিস্ট হতে দেখা যায়৷ সিস্ট মুলত ফ্লুয়িড গঠিত টিউমার যা ওভারির উপর অবস্হান করে৷ তবে কি কারণে এই সিস্ট তৈরি হয় তা কিন্তু এখনও জানা যায়নি৷
ওভারিয়ান সিস্ট হলো ওভারিতে পানিপূর্ণ থলে। ঋতুবতী মেয়েদের ক্ষেত্রে প্রায়ই এই সিস্ট দেখা যায়। ওভারিয়ান সিস্ট অনেক রকম হয়ে থাকে, সবচেয়ে বেশি হয় সিম্পল বা ফাংশনাল সিস্ট। ওভারি থেকে কোনো কারণে ডিম্বস্ফুটন না হলে অথবা ডিম্বস্ফুটন হওয়ার পরও ফলিকলগুলো চুপসে না গেলে সিস্ট তৈরি হতে পারে। ফাংশনাল সিস্ট ছাড়াও ওভারিতে আরো অনেক রকম সিস্ট হতে পারে, যেমন—
পলিসিস্টিক ওভারি: অনেক দিন ধরে ক্রমাগত ডিম্বস্ফুটন না হলে ওভারিতে ফলিকলগুলো জমতে থাকে। এর সংখ্যা ১০ বা এর অধিক হলে পলিসিস্টিক ওভারি বলা হয়।
এন্ডমেট্রিওটিক সিস্ট: এই সিস্ট থাকলে মাসিকের সময় অনেক পেইন হয় এবং রোগী বন্ধ্যাত্ব সমস্যায় ভুগে থাকে।
ডারময়েড সিস্ট: এটি এক ধরনের ওভারিয়ান টিউমার, যাতে শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মতো টিস্যু থাকে। শুনতে অবাক লাগবে, কিন্তু এ ধরনের সিস্টে থাকতে পারে দাঁত, চুল ইত্যাদিও।
3196 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy