ক্যারিয়ার হিসেবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বেছে নেওয়াটা কি ঠিক হবেএই পদে কি কি কাজ করতে হয় এবং আয় কত?
1 Answers
কম্পিউটারের ইঞ্জিনিয়ারিং এর ওপর যদি ভালো কোনো ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতে পারেন তাহলে অনেক ভালো চাকরি পেয়ে যাবেন। যেকোনো কম্পানিতে সফটয়ার ইঞ্জিনিয়ার পদে, সফটয়ার কম্পানিতে, ব্যাংকে আইটি এক্সপার্ট পদে ইত্যাদি অনেক ভালো বেতনের চাকরি পাবেন। ৪০ হাজার কেন, তারও বেশি বেতনেও চাকরি পাবেন। তবে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে। আর যদি আইটিতে ডিপ্লোমা করেন এবং অন্য কোনো বিষয়ে বি,এ এম,এ থাকে তাহলে সরকারি স্কুলের আইসিটি টিচারের চাকরি পেতে পারেন। আমাদের স্কুলের স্যারও অন্য বিষয়ে বি,এ এম,এ এবং আইটিতে ডিপ্লোমা করা। আর সরকারি স্কুল না হোক, বেসরকারি কলেজে লেকচারার পদেও চাকরি পেতে পারেন। ডিজিটাল যুগে কম্পিউটারের জ্ঞান নিয়ে আপনার বসে থাকা লাগবে না। কিছু না পারলে আউটসোর্সিং করে কিছুদিন পরিশ্রম করার পরও আয় করতে পারবেন। কম্পিউটারে দক্ষ লোকদের বিশ্বে এখন অনেক বেশি কদর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy