1 Answers
কিছু মনে করবেন না, সরাসরি উত্তর দিচ্ছি। বাংলাদেশের মানুষ ভাবে যেইসব ছাত্র-ছাত্রী নরমাল পরা লেখায় খারাপ তারা যেন কোনো মতে পাস করে তাই তাদের টেকনিক্যাল সাইডে পড়ায়। কিন্তু ধারণাটি ভুল। একজন নরমাল স্টুডেন্ট আর টেকনিক্যাল স্টুডেন্ট প্রায় একই জিনিশ ই পড়ে। কিন্তু দুঃখের ব্যাপার এই যে প্রায় একই জিনিশ শিখে,পরে এবং কিছু ক্ষেত্রে অধিক যোগ্যতা (টেকনিক্যাল স্টুডেন্টরা নরমাল স্টুডেন্টদের থেকে সাধারণ প্র্যাকটিকাল ভালো পারে।) থাকা সত্ত্বেও চাকরির ক্ষেত্রে তারা একজন নরমাল স্টুডেন্ট এর অর্ধেক পরিমাণ গুরুত্বও পায়না। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বলতে গেলে সবথেকে সহজ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা। একজন নরমাল ইঞ্জিনিয়ারের ফিজিক্স,কেমিস্ট্রি এবং অংক সম্পর্কে বেশ ধারণা থাকতে হয়। কিন্তু একজন সিএসই স্টুডেন্ট এর বেসিক ধারণা থাকলেই হয়। আপনি যদি একটু মন দিয়ে পড়াশোনা করেন এবং প্রোগ্রামিং রপ্ত করে ফেলেন তবে আপনি অনায়েশে সিএসি পাস করতে পারবেন। কেন আমি ডিপ্লোমা না করে নরমাল ভাবে পড়বো ? একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বেতন শুরু হয় ১৫-২৫ হাজার টাকা থেকে। অপরদিকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের বেতন শুরু হয় ৫০-৭০ হাজার টাকা থেকে। ক্যারিয়ারের মূল সময় (বেশ কিছু বছর এক্সপ্রিয়েন্সের পড় যখন আপনি সিনিয়ার পোস্টে চাকরি করবেন) তখন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সর্বোচ্চ ৪০-৫০ হাজার টাকা আয় করে। কিন্তু ওপর দিকে একজন নরমাল ইঞ্জিনিয়ার ২ থেকে ৩ লাখ টাকা আয় করে। যদি বাইরের দেশে যান তবে নরমাল ইঞ্জিনিয়াররেরা মাসে ৭-৮ লাখ টাকা আয় করে। তাই বলছি একটুর জন্য নিজের জীবনটা অন্য পথে নেবেন না। সিএসি পড়তে খুববেশি খরচ হয় না। লাখ-দেড়েক টাকায় হয়ে যায়। এই সামান্যর জন্য যদি নরমাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং না পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরেন তখন শেষ বয়সে গিয়ে নিজেই আপসোস করবেন। আর কিছু না হলেও একবার টাকা পয়সার কথা ভাবুন, কারণ এখন কষ্ট হলেও যখন আপনি বড়লোক হবেন তখন এই কষ্ট ভুলে যাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy