পিতার জাতীয় পরিচয়পত্রসহ জমির দলিলপত্রের নাম এবং ছেলের জাতীয় পরিচয়পত্রে পিতার নামের ভিন্নতা?
আমার পিতার নাম মোঃ লুৎফর রহমান। এই নামে বাবার সকল জমি-জমার দলিল এবং জাতীয় পরিচয়পত্র করা। বাবা কিছু সম্পত্তি এই নামে আমাদের সহোদর ভাইকে দলিল করে দিয়েছেন। কিন্তু আমি এসএসসি পরীক্ষা দেওয়ার সময় বাবার ডাকনাম জারু মিয়া নামে রেজিস্ট্রি করি। এই নামে এসএসসি, এইচএসসি এবং ডিগ্রির সনদপত্র হয়। জাতীয় পরিচয়পত্র হয়। এছাড়া একই নামে আমার সরকারী চাকুরীর সকল দলিল-দস্তাবেজে এই নাম লিপিবদ্ধ হয়। মূল সমস্যা হচ্ছে আমার সকল সনদপত্র এবং চাকুরীর দলিল-দস্তাবেজে ডাক নাম জারু মিয়া সংশোধন করা যাচ্ছে না, আবার বাবার জমির দলিলে লুৎফর রহমান থাকায় জমি বিক্রি করতে সমস্যা হচ্ছে।
2883 views
1 Answers
জারু মিয়া এবং লুৎফর রহমান একই ব্যক্তি এই মমে' কোট'/ আদালত থেকে এফিডেবিট করলেই আপনার নাম জাতীয় সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
2883 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy