পাবলিক ইউনির্ভাসিটিতে সুযোগ না পেলে কি করবো?

আমি এবার কমার্স থেকে ইন্টার পরীহ্মা দিয়ে ৪.৮০ নিয়ে‌ পাশ করছি।সবার মতো‌ আমার ইচ্ছা ছিলো পাবলিকে পরবো।কিন্তু অনেক দিন অসুস্থ ছিলাম যার কারণে ভালো প্রস্ততি নিতে পারিনি এটা এক রকম আমার দোষ।এখন আমি পাবলিকে ভর্তি পরীহ্মাতে সুযোগ না পেলে কোথায় ভর্রি হবে।?প্রাইভেটে পরতে অনেক টাকা দরকার যা আমার পরিবার পারবে না তবে শুনেছি অনেক ভালো সরকারি কলেজে অনার্স করা যায় কিন্তু সেখানে ভর্তি হবো কিভাবে? অনেক কে বলছি কিন্তু কেউ সঠিক পরামর্শ দিতে পারছে না। এখন আমি কি করবো?প্রিজ বললে খুব উপকার হয়....
3222 views

2 Answers

ন্যাশনালে ভার্সিটিতে পড়তে হবে।

3222 views Answered

সর্বপ্রথম পরামর্শ হচ্ছে হতাশ হবেন না। বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ স্টুডেন্ট ভর্তিযুদ্ধে অংশ নেয়। কিন্তু সে তুলনায় আমাদের দেশের পাবলিক ভার্সিটিতে সিটের সংখ্যা অনেক কম। শুধু আপনি না, আপনার মত হাজার হাজার মেধাবী পাবলিক এ চান্স পায় না। তাই বলে কি তারা জীবনে ভালো কিছু করতে পারবে না? অবশ্যই পারবে। আপনি ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যেকোনো একটি কলেজে ভর্তি হয়ে যান এবং পড়াশুনাটা খুব সিরিয়াসলি করুন। আপনার সিজিপিএ যদি ভালো হয় আপনি নিশ্চিত ভালো কিছু করতে পারবেন। মনে রাখবেন ঢাকা ভার্সিটিতে পড়ে সিজিপিএ ২ থাকার চেয়ে ন্যাশনাল এ পড়ে ৩.৫ থাকা অনেক ভালো।প্রতিটি বিসিএস পরীক্ষাতেই ন্যাশনাল থেকে পাশ করা ছাত্ররাও ক্যাডার হয়। তাই আমার পরামর্শ হবে হতাশা বা হীনমন্যতায় না ভুগে ন্যাশনাল এ ভর্তি হোন এবং সিরিয়াসলি পড়াশোনা করে ভালো একটা সিজিপিএ অর্জন করুন। অবশ্যই সফলতা আসবে। ধন্যবাদ।

3222 views Answered

Related Questions

Next steps