2 Answers

তথ্যগুপ্তিবিদ্যা (ইংরেজি: Cryptography ক্রিপ্‌টোগ্রাফি) কম্পিউটার বিজ্ঞানের নিরাপত্তা  এলাকার একটি শাখা, যাতে তথ্য গোপন করার বিভিন্ন উপায় সম্পর্কে গবেষণা করা হয়। তথ্যগুপ্তিবিদ্যা হচ্ছে একটি তৃতীয় পক্ষের (ইংরেজি: Adversary) উপস্থিতিতে নিরাপদ যোগাযোগের পদ্ধতিসমূহ সংক্রান্ত চর্চা ও আলোচনা। এই বিদ্যায় তৃতীয় পক্ষের প্রবেশ বন্ধের জন্য কার্যপদ্ধতি সৃষ্টি ও বিশ্লেষণ করা হয়। গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং তড়িৎ প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে আধুনিক তথ্যগুপ্তিবিদ্যার উপস্থিতি লক্ষনীয়। এটিএম কার্ড, কম্পিউটার পাসওয়ার্ড, বৈদ্যুতিন বাণিজ্য বা ই-কমার্স- এর ক্ষেত্রে তথ্যগুপ্তিবিদ্যার ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তথ্যগুপ্তিবিদ্যার ইংরেজি অনুবাদ ক্রিপ্টোগ্রাফি শব্দটি এসেছে গ্রিক κρυπτός (উচ্চারণ ক্রিপ্‌তোস্‌) যার অর্থ "গোপন," এবং γράφω (উচ্চারণ গ্রাফি) যার অর্থ "লিখন" হতে।

2757 views

গনিত, কম্পিউটার বিজ্ঞান, তড়িৎ প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে নিরাপদ তথ্য যোগাযোগের একটি বিশেষ শাখা হলো ক্রিপ্টোগ্রাফি বা তথ্যগুপ্তিবিদ্যা। বতর্মানে এটিএম কার্ড, কম্পিউটার পাসওয়ার্ড, ই- কমার্স ইত্যাদিতে ক্রিপ্টোগ্রাফির ব্যবহারিক প্রয়োগ রয়েছে।

2757 views

Related Questions