আমার নাম রুমন। বয়স ২৬ বছর। গত কিছু দিন আগে একজন ডাক্তার এর কাছে গিয়েছিলাম। গ্যাস্ট্রিক এর সমস্যা ছিল প্রকট। চিকিৎসা নেওয়ার পূর্বে আমি সারজেল ২০, প্যারিসেল ২০ এমন কিছু ঔষধ সেবন করেছিলাম। কিন্তু এতে সাময়িক সমস্যার উপসম হলে ও পরবর্তিতে সেবনের ৫/৬ দিন পর আবার একি সমস্যা হত। ত ডাক্তার আমাকে ইসোমেন্টা ৪০ ঔষধ দেন এবং বলেন ১ মাস খেতে দিনে দুবেলা খাবারের আগে। এখন আর্থিক সমস্যার জন্য এই এক মাসের কোর্স সম্পুর্ন করতে পারছি না। এতে কি কোন সমস্যা হবে যদি মাঝে মাঝে সেবন করি? আর কেন ডাক্তার ১ মাসের কোর্স হিসেবে যেকোন ঔষধ খেতে বলেন? দয়া করে উওর দিয়ে সাহায্য করবেন,, ধন্যবাদ
2951 views

2 Answers

ওষুধের পূর্ন কোর্স খেলে শরীরের রোগগুলো পুরোপুরি নির্মূল করে এবং পূর্ন কোস ওষুধ খেলে ওই রোগটি পুনরায় হতে পারেনা।
2951 views

সকল ঔষধেরই কোর্স পূর্ণ করা উচিৎ । তবে বিশেষ করে এর্টিবায়োটিক । এন্টিবায়োটিকের কোর্স অবশ্যই শেষ করতে হবে কোন অতিসংবেদনশীলতা দেখা না দিলে । তা না হলে পরবর্তীতে সেই এন্টিবায়োটিক আর কাজ করতে পারে না এবং রোগও সম্পূর্ণ সাড়ে না । ধন্যবাদ ।

2951 views

Related Questions