1 Answers

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতীয় পিতা, ব্যক্তিগত, ঐতিহাসিক, রাজনৈতিক ও জাতীয় জীবনে এক নতুন উপাখ্যান রচনা করেছিলেন। আর তা হচ্ছে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। তিনি তাঁর জীবন বিলিয়ে দিয়েছিলেন এই বাংলাদেশের, আমাদের মাতৃভূমির, এ দেশের মানুষের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য। দুঃশাসক, শোষক পশ্চিম পাকিস্তানি সরকার ও বাহিনীর হাজার নিপীড়ন ও অত্যাচারে তিনি হার মানেন নি, বরং সেটাকে শক্তি বানিয়ে তিনি আরো শক্তিশালী হিসেবে গড়ে তোলে, ৭ই মার্চের ভাষণ তার মহোজ্জ্বল দৃষ্টান্ত। তারই আদর্শ অনুসরণ করে বাংলাদেশ একদিন সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা।

-----------------------------------------------------------------------------------------

এটা অনেক ভালো, তবে আপনার ও অন্যান্য যাদের হাতে ম্যাগাজিন যাবে, তাদের রুচি অনুযায়ী ব্যাকরণ বা উপস্থাপনগতভাবে খানিকটা চেঞ্জ করতে পারেন।

2547 views Answered

Related Questions

Next steps